হোম > সারা দেশ > রাজশাহী

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

উপজেলা প্রতিনিধি, সাঁথিয়া (পাবনা)

পাবনার সাঁথিয়ায় কুড়াল দিয়ে কুপিয়ে বাবাকে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার উপজেলার কাশিনাথপুর পাইকরহাটি ভাটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার বরাট গ্রামের তয়জল শেখের ছেলে আব্দুল মালেক (৬০)। অভিযুক্ত তার ছেলে মানিক (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, এমনিতে বাবা ও ছেলের মধ্যে তেমন বড় ঝামেলা ছিলো না। তবে ছেলে কাজ কাম কম করতে চাইতো। শনিবার সকালে বাবা বাঁশ কাটার জন্য উঠানে কুড়াল ধার দিচ্ছিলেন এবং ছেলেকে কাজে যাওয়ার জন্য ঘুম থেকে ডাকছিলেন। ঘুম থেকে উঠে এসে বাবার সাথে তর্কে জড়ায় ছেলে মানিক। তর্কের একপর্যায়ে বাবার ধার দেওয়া কুড়াল নিয়েই বাবাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এরপর ঘটনাস্থলেই বাবা মালেক মারা গেলে স্থানীয়রা মানিককে আটকে রাখলেও পরে পালিয়ে যায়। মৃত মালেক শেখ এর দুই ছেলে দুই মেয়ে ছেলেদের মধ্যে মানিক বড়। মালেক পেশায় একজন বাঁশ ব্যবসায়ী এবং কৃষি কাজের সাথে জড়িত ছিলেন।

এ ব্যাপারে সাঁথিয়া থানার ওসি মোহাম্মদ সাইদুর রহমান বলেন, বাবা ছেলের কথা কাটাকাটি থেকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জেনেছি । ঘটনাস্থলে পুলিশ রয়েছে, আমিও যাচ্ছি। ছেলে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আধিপত্যবাদীদের ষড়যন্ত্রে নিজামীকে হত্যা করা হয়েছে : এটিএম আজহার

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

স্বাস্থ্যসেবার মান দেখতে এসে চিকিৎসাসেবা নিলেন জামায়াতের এমপি মিজান

বড়াইগ্রাম পৌরসভার ৪৭ কোটি টাকার বাজেট ঘোষণা

গলায় লিচুর বিচি আটকে সাত মাসের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জে দুই হেরোইন কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড

রুয়েটে যৌথ অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

পত্নীতলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন

বাগাতিপাড়ার বাতাসে লিচুর মিষ্টি সুবাস, চাষিদের আশা বাম্পার ফলনের

চাঁপাইনবাবগঞ্জে এবারো থাকছে না আম পাড়ার সময়সীমা