হোম > সারা দেশ > রাজশাহী

লালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বৃদ্ধসহ নিহত ২

উপজেলা প্রতিনিধি, লালপুর (নাটোর)

নাটোরের লালপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার (১৫ জুন) রাতে উপজেলার ভাদুর বটতলা ও পালিদেহা নামক স্থানে পৃথক দুটি দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম।

নিহতরা হলেন উপজেলার জোকাদহ গ্রামের মৃত সাজু উদ্দিনের ছেলে নবীর আলী (৯৪) ও পালিদেহা গ্রামের সুকুমা কর্মকারের ছেলে শ্যামল কর্মকার (৫২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ৮টার দিকে লালপুর উপজেলার ভাদুর বটতলা এলাকায় রাস্তা পারাপরের সময় ঈশ্বরদীগামী একটি অজ্ঞাতনামা মোটরসাইকেল নবীর আলী (৯৪) নামে এক বৃদ্ধকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টা ৫ মিনিটে তার মৃত্যু হয়।

অন্যদিকে, একই দিন রাত ৮টার দিকে উপজেলার পালিদেহা এলাকায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় শ্যামল কর্মকার (৫২) নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, দুইটি দুর্ঘটনার ঘটনায় থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাকিতে সিগারেট না পেয়ে কিশোর দোকানদারকে ছুরিকাঘাত

মহাসড়কে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

পার্কে বিদেশি নাগরিকদের হেনস্তা, গ্রেপ্তার ১

ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে ধরে পুলিশে দিল জনতা

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, সংরক্ষণে সহযোগিতার আশ্বাস

কালাইরুটি খেয়ে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, বললেন ‘দারুণ মজা’

গোমস্তাপুরে বিএসএফকে পুশইনে সহায়তার অভিযোগে আটক ৭

রাজশাহীতে আমের বাজারে মার্কিন রাষ্ট্রদূত

রোকনপুর সীমান্তে নারীকে পুশ-ইনের চেষ্টা ঠেকালো বিজিবি

হোস্টেল ছাত্রদের জন্য সুপেয় পানির ফিল্টার উপহার দিল ছাত্রশিবির