হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়া চেম্বার নির্বাচনে বাদল-হিরু পরিষদের নিরঙ্কুশ বিজয়

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়েছে বাদল-হিরু পরিষদ। নির্বাচনে সভাপতি, দুই সহসভাপতিসহ ১২টি পদের সবকটিতেই জয় পেয়েছেন এ প্যানেলের প্রার্থীরা।

শনিবার অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে গোলাপ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে এম এস এম আতিকুর রহমান বাদল ৬৯৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সেলিম রেজাকে পরাজিত করে তিনি বিজয়ী হন।

সহসভাপতি পদে আনারস প্রতীক নিয়ে মো. হামিদুল হক চৌধুরী হিরু ৭২৬ ভোট এবং খেজুর গাছ প্রতীক নিয়ে মো. মামদুদুর রহমান শিপন ৫৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

পরিচালক পদে বিজয়ী হয়েছেন খন্দকার মেজবাহুল হক রন্টু (দোয়েল পাখি) ৬১২ ভোট, শ্রী পরিমল চন্দ্র দাস (ফুটবল) ৫৯৬ ভোট, মো. আজিজার রহমান মিল্টন (উড়োজাহাজ) ৫৭৯ ভোট, মো. শাহিনুর ইসলাম সবুজ (কাপ-পিরিচ) ৫৬৯ ভোট, এস এম নূর-ই-আলম সিদ্দিকী পল্লব (হরিণ) ৫৫৭ ভোট, রাসেদুল ইসলাম (মই) ৫৫৩ ভোট, শামসুল হক বেনু (চেয়ার) ৫৫২ ভোট, শফিকুল ইসলাম খোকন (দোয়াত-কলম) ৫৩২ ভোট এবং ডা. মতিউর রহমান (চশমা) ৪৬৬ ভোট।

সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে বগুড়া মহানগরের শহীদ টিটু মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুটি প্যানেল থেকে সভাপতি পদে ২ জন, সহসভাপতি পদে ৪ জন এবং পরিচালক পদে ২২ জনসহ মোট ২৮ জন প্রার্থী ১২টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, মোট ১ হাজার ৭৭ জন ভোটারের মধ্যে ৯৩০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণের হার ছিল ৮৬ দশমিক ৩ শতাংশ, যা ভোটারদের ব্যাপক অংশগ্রহণেরই প্রমাণ।

নির্বাচনকে কেন্দ্র করে শহীদ টিটু মিলনায়তনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। চারটি বুথ ও আটটি গোপন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ও আনসারের ২৫ সদস্য দায়িত্ব পালন করেন। এছাড়া নির্বাচন কমিশনের তিনজন কর্মকর্তা ভোটগ্রহণ কার্যক্রম পরিচালনা করেন।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৭ সালে বগুড়া চেম্বারে সরাসরি ভোটে সভাপতি নির্বাচিত হয়েছিলেন ফজলুর রহমান পাইকার। এরপর ২০০৯ সালে নেতৃত্বে পরিবর্তন আসে। ২০১৩ ও ২০১৭ সালে প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নেতৃত্ব নির্ধারিত হয়।

গত বছরের রাজনৈতিক পটপরিবর্তনের পর বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় প্রশাসক নিয়োগের মাধ্যমে নতুন নির্বাচন আয়োজন করা হয়। ২০১৭ সালের পর এবারই পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদের অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হলো।

যুবলীগ নেতার মুক্তি দাবিতে থানা ঘেরাও করা ছাত্রদল নেতা সোহেলকে শোকজ

এক পরিবারের সবাই মাদক কারবারি, স্বামী-স্ত্রী ও দুই ছেলে গ্রেপ্তার

পা দিয়ে লিখে মাস্টার্স পাস, অদম্য এক নিলা খাতুন

হামলার শিকার জামায়াত নেতার মৃত্যু, প্রতিবাদে বিক্ষোভের ডাক

দুধের দাম না বাড়ায় দুশ্চিন্তায় সিরাজগঞ্জের খামারিরা

একসঙ্গে উচ্চশিক্ষা-বিয়ে, বিসিএস ক্যাডারও হলেন একই ব্যাচে

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় অসুস্থ হাতি ‘বাদশা বাহাদুর’

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে ১১ দলের মিছিল

অফিস সহায়ক অমিত কুমার কারাগারে, দ্বিতীয় পরীক্ষায় অংশ নিল ৮ শিক্ষার্থী

ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা বাবলুর ইন্তেকাল