হোম > সারা দেশ > রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে ১৫ মিনিটেই করোনার রিপোর্ট

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে করোনা পরীক্ষা শুরু হয়েছে। শনিবার সকালে হাসপাতালের নতুন ভবনে করোনা পরীক্ষার উদ্বোধন করা হয়। এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ, আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুস সামাদসহ প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ানরা উপস্থিত ছিলেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথমদিন যে কয়জন রোগীর করোনা পরীক্ষা করা হয়েছে তাদের নেগেটিভ রেজাল্ট এসেছে।

তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ জানান, চিকিৎসকের পরামর্শ নিয়ে যে কেউ হাসপাতালে ১০০ টাকা ফি দিয়ে করোনা পরীক্ষা করতে পারবে। মাত্র ১২-১৫ মিনিটের মধ্যে রিপোর্ট ডেলিভারি দেয়া হচ্ছে। করোনা রোগীদের জন্য দুটি ওয়ার্ড প্রস্তত রাখা হয়েছে। এখানে নারী ও পুরুষের জন্য ৫টি করে মোট ১০টি বেড রয়েছে। এছাড়া পর্যাপ্ত অক্সিজেনেরও ব্যবস্থা রয়েছে।

এর আগে ২০২১-২২ সালে করোনার হটস্পট হিসেবে চিহ্নিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা। সে সময় আক্রান্ত হয়েছে মারা গেছে ১৬৪ রোগী, আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ৭ হাজার।

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম

লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা

নাটোরের সাংবাদিক ইসাহাক বাঁচতে চান

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী

চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন