হোম > সারা দেশ > রাজশাহী

আদমদীঘিতে ট্রাক ও ট্রাক্টরের সংঘর্ষে চালক নিহত

উপজেলা প্রতিনিধি, আদমদীঘি (বগুড়া)

বগুড়ার আদমদীঘি উপজেলায় ট্রাক ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে আকবর আলী (২৫) নামের এক ট্রাক্টর চালক নিহত হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার মুরইল বাজার এলাকার কোথবাউর নামক স্থানে সার ফ্যাক্টরির সামনে এই দূর্ঘটনা ঘটে।

নিহত আকবর আলী জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার আবাদপুর গ্রামের তাছের মন্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মুরইল বাজার থেকে ভোরে কাজ শেষে নওগাঁর দিকে যাওয়ার পথে ট্রাক্টর ও একই দিকে যাওয়া বালু বোঝাই একটি ট্রাক যাচ্ছিল।

ট্রাক ড্রাইভার ট্রাক্টরটিকে ওভারটেক করার সময় অপর দিক থেকে আরেকটি গাড়ি আসায় বালু বোঝায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরকে ধাক্কা দেয়ার পর ট্রাক্টরটি দুমড়ে মুচড়ে চালকসহ সড়কের নিচে উল্টে পড়ে যায়। এতে ট্রাক্টর চালক আকবর আলী (২৫) মাথার ও বুকে গুরুতর আঘাত প্রাপ্ত হয়।

স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাক্টর চালককে উদ্ধার করে নিকটস্থ আদমদীঘি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে স্থানান্তর করেন।

বগুড়া শজিমেকে পৌঁছার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আদমদীঘি থানার অফিসার্স ইনচার্জ এস.এম মোস্তাফিজুর রহমান রহমান বলেন, শনিবার সকালে ট্রাক ও ট্রাক্টরের সংঘর্ষে ট্রাক্টর চালক নিহত হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কেউ এব্যাপারে থানায় অভিযোগ করেনি।

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি