হোম > সারা দেশ > রাজশাহী

‘একটি কেন্দ্রে ভোট চুরি ২০০ বাড়িতে ডাকাতির সমান অপরাধ’

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

একটি কেন্দ্রে ভোট চুরি করা মানে কমপক্ষে দু’শ বাড়িতে ডাকাতি করার সমান অপরাধ বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী অধ্যাপক শাহজাহান মিঞা।

সোমবার বিকালে তার নির্বাচনি এলাকা শিবগঞ্জের একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে চায়ের আড্ডায় এ মন্তব্য করেন তিনি।

অধ্যাপক শাহজাহান মিঞা বলেন, অতীতের দু’টি নির্বাচনে ভোট চুরি দেখেছি। কিন্তু আমি পাঁচ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি, কখনোই ভোট চুরির কথা ভাবিনি। আমার কাছে মনে হয়, একটি কেন্দ্রে যদি ভোট চুরি করা হয়, সেটি ২০০ বাড়িতে ডাকাতির সমান অপরাধ।

তিনি আরো বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে বিএনপির সকল নেতা কর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে। যারা দলের মনোনয়ন চেয়ে পাননি, তাদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ করছি। আমি চাই বিএনপিকে ঐক্যবদ্ধ করে নির্বাচনে জয়ী হতে। তারাও ধানের শীষের পক্ষে মাঠে কাজ করছে।

নির্বাচনকালীন সময়ে সাংবাদিকদেরও সঠিক তথ্যের উপর ভিত্তিতে করে সংবাদ পরিবেশনের অনুরোধ জানান অধ্যাপক শাহজাহান মিঞা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল ইসলাম, সদস্য সচিব তসিকুল আলম, পৌর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব আলমগীর কবির জুয়েল, উপজেলা বিএনপির সদস্য নাহিদুজ্জামান সুমন প্রমুখ।

জমি নিয়ে বিরোধে ভ্যানচালক হত্যা, গ্রেপ্তার ৫

খালেদা জিয়ার মাগফেরাত কামনায় ছাত্রদলের ইফতার সামগ্রী বিতরণ

রায়গঞ্জে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

রাবিতে খালেদা জিয়ার আত্মার মাগফেরাতে দোয়া ও ইফতার মাহফিল

সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত, অরোধ ও অগ্নিসংযোগ

বিএনপির দুই কর্মী হত্যায় সহযোগীসহ প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

ক্যাপ্টেন পরিচয়ে জমি দখলের অভিযোগ, বিচার চেয়ে মানববন্ধন

অটোপাশ নয়, পড়াশোনা করেই পাস করতে হবে: আব্দুল আজিজ

চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল, প্রতিবাদে মানববন্ধন

প্রধানমন্ত্রীর বগুড়া সফর স্থগিত