হোম > সারা দেশ > রাজশাহী

ফ্যাসিস্ট হাসিনা ভারতের নির্দেশে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে: দুলু

জেলা প্রতিনিধি, নাটোর

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, কোনো দেশকে ধ্বংস করতে হলে সবার আগে তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হয়। সেই আলোকে শেখ হাসিনা ভারতের নির্দেশনায় বাংলাদেশের কমলমতি ছেলেমেয়ে দের সাথে প্রতারণা করে এই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে।

মঙ্গলবার দুপুরে নাটোরের আলাইপুরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, একটি জাতির উন্নতির মূল চাবিকাঠি হলো শিক্ষা। ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।

দুলু আরো বলেন, বিএনপি আমলে দেশে নকলমুক্ত শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছিল। কিন্তু আওয়ামী লীগের সময়ে এমন পরিস্থিতি হয়েছে যে সাদাখাতা জমা দিলেও শিক্ষার্থীরা জিপিএ-৫ পেয়েছে আর একটু লিখলেই গোল্ডেন ফাইভ দেয়া হতো।

নতুন প্রজন্মের উদ্দেশে দুলু আহ্বান জানান মাদক ও সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তুলতে এবং কলম হাতে নিয়ে দেশের উন্নয়নে অগ্রনী ভূমিকা রাখতে।

অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম-আহবায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য জেলা বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, নাটোর পেরৗসভার সাবেক মেয়র কাজী শাহ আলম ও জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম প্রমুখ এবং নব নির্বাচিত কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট শেখ রিফাদ মাহমুদ ও তার পিতা অধ্যক্ষ রফিকুল ইসলাম।

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে