হোম > সারা দেশ > রাজশাহী

সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রায়গঞ্জে স্ত্রী হত্যার দায়ের স্বামী ফজল শেখকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে ৩০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ এর আদালতের বিচারক নজরুল ইসলাম এরায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত ফজল শেখ রায়গঞ্জ উপজেলার পানাইগাতী গ্রামের মৃত ছবদের আলীর ছেলে।

মামলার বরাদ দিয়ে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হামিদুল ইসলাম দুলাল বলেন, রায়গঞ্জ উপজেলা ক্ষুদ্র বাসুরিয়া গ্রামের আব্দুর রউফ খন্দকারের মেয়ে নুর মহলের সাথে পার্শ্ববর্তী ফজল শেখের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিলো। ২০২১ সালে তাদের মধ্যে ডিভোর্স হয়। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে উভয়ে আবারো বিয়ে করে সংসার করে। ২০২৩ সালের ২৬ জুন রায়গঞ্জ উপজেলার লক্ষীখোলা ব্রিজের পাশে একটি ইউক্যালিপটাস গাছ থেকে নুর মহলের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই ইয়াকুব হোসেন ফজল শেখকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার স্বাক্ষ্য প্রমাণ শেষে আজ আদালত ফজল শেখকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

ঈশ্বরদীতে দুই কলেজ শিক্ষার্থী অপহরণের পর উদ্ধার, চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

আম পাড়তে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে কিশোরের মৃত্যু

বনপাড়া পৌরসভায় ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

ঈশ্বরদীতে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

আট ঘণ্টা পর নওগাঁ থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু

গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সোনামসজিদ স্থলবন্দরে পাথর আমদানি শুরু

সিরাজগঞ্জে ব্যবসায়ী হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন

ধামইরহাটে ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন