হোম > সারা দেশ > রাজশাহী

চাটমোহরে সড়ক প্রাণ গেলো যুবকের

উপজেলা প্রতিনিধি, চাটমোহর (পাবনা)

পাবনার চাটমোহরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহবুব হোসেন (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় তার দুই বছরের বোন মরিয়ম খাতুন গুরুতর আহত হয়।

নিহত মাহবুব ভাঙ্গুড়া উপজেলার মন্ডতোষ ইউনিয়নের মল্লিকচক গ্রামের মহসীন আলীর ছেলে।

এলাকাবাসী জানায়, সোমবার সকাল ১০টার দিকে ছোট বোনকে নিয়ে ভাঙ্গুড়া থেকে চাটমোহরের দিকে যাচ্ছিলেন মাহবুব। পথে রামচন্দ্রপুর নবাব আওয়াল অলি টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের সামনের মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে মাহবুবকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আরিফুল ইসলাম স্বপন।

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে