হোম > সারা দেশ > রাজশাহী

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)

ছবি: আমার দেশ।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় পাবনার ভাঙ্গুড়া প্রেসক্লাবের আয়োজনে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে ভাঙ্গুড়া প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এই শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মাহবুব উল আলম বাবলু।

সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ প্রতিনিধি মো. মনিরুজ্জামান ফারুকের সঞ্চালনায় শোকসভায় বক্তব্য দেন, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ বদরুল আলম বিদ্যুৎ, সহ-সভাপতি নুরুজ্জামান সবুজ, ও যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা।

এসময় বক্তারা বলেন, ‘বেগম খালেদা জিয়া স্বৈরাচারবিরোধী গণআন্দোলন থেকে শুরু করে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে তার নেতৃত্ব ও ত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। নির্যাতন, কারাবরণ ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি, এটাই তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় পরিচয়।

দোয়া মাহফিলে সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, সহ-সাংগঠনিক সম্পাদক মানিক হোসেন, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান আনসারী, প্রচার সম্পাদক মেহেদী হাসান, ক্রীড়া সম্পাদক সাখাওয়াত হোসেন, সদস্য এস এম নাহিদ হাসান ও হাসিনুর রহমান উপস্থিত ছিলেন।

মোনাজাত পরিচালনা করেন ক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক সংগ্রাম প্রতিনিধি মজিবর রহমান।

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

গোমানী নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

বিদ্যালয়ের পাশে তেলের ডাম্পিং পয়েন্ট, দুই লাখ টাকা জরিমানা

বগুড়ায় ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

বিএনপি সব সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে: দুলু

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

নওগাঁয় এনসিপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জমি লিখে দেওয়ার পরও বাবা-মাকে নির্যাতনের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের নোম্যান্সল্যান্ডেই সেই ২৮ জন

সিরাজগঞ্জে বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩