হোম > সারা দেশ > রাজশাহী

তারেক রহমানের বার্তা ছড়িয়ে দিতে বগুড়ায় সাইকেল র‍্যালি

স্টাফ রিপোর্টার, বগুড়া

ছবি: আমার দেশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবেশবান্ধব, জনবান্ধব ও ভবিষ্যৎমুখী নেতৃত্বের বার্তা সাধারণ মানুষের মধ্যে তুলে ধরতে বগুড়া-৬ আসনে একটি ব্যতিক্রমধর্মী সাইকেল র‍্যালির আয়োজন করা হয়েছে।

সোমবার সকাল ১০টায় বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাতমাথা হয়ে সরকারি আজিতুল হক কলেজ এলাকায় ঘুরে পুনরায় আলতাফুন্নেছা খেলার মাঠে এসে শেষ হয়।

র‍্যালিতে বগুড়া শহরের পরিবেশ সচেতন, সাহসী ও উদ্যমী প্রায় ২৫০ জন সাইকেলিস্ট অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন বহন করেন, যেখানে পরিবেশ সংরক্ষণ, সবুজ বাংলাদেশ গড়া এবং তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ বিনির্মাণের বার্তা তুলে ধরা হয়।

আয়োজকেরা জানান, যানজট ও পরিবেশদূষণ কমাতে সাইকেল ব্যবহারের গুরুত্ব দিনে দিনে বাড়ছে। সেই সঙ্গে তরুণ সমাজকে পরিবেশবান্ধব আন্দোলনের সঙ্গে যুক্ত করতেই এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে একটি আধুনিক, সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।

সাইকেল র‍্যালিটির আয়োজন করেন জাহিদ হাসান শাকিল দাদক (কেন্দ্রীয় সংসদ ছাত্রদল), মোসাদ্দেক রহমান সৌরভ (যুগ্ম সম্পাদক ও সহ-সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল), মিনার হোসেন (যুগ্ম সম্পাদক, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল), জাহাঙ্গীর আলম জনি (সহসাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদল), হাবীব নাফী (সভাপতি, এনাম মেডিকেল কলেজ ছাত্রদল) এবং এইচ এম সাম্বির (শিক্ষার্থী, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়)।

আয়োজকদের মতে, এ ধরনের কর্মসূচির মাধ্যমে শুধু রাজনৈতিক বার্তাই নয়, বরং পরিবেশ রক্ষার বিষয়ে জনসচেতনতা বাড়বে এবং তরুণ সমাজ একটি ইতিবাচক ও গঠনমূলক কর্মকাণ্ডে যুক্ত হবে।

নাটোরে নাবালিকা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

নাটোরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ

গুরুদাসপুরে কলেজে কাফনের কাপড় পার্সেল, আতঙ্কে শিক্ষক-কর্মচারীরা

পোড়া ইটের খোয়া ব্যবহার করে সাড়ে তিন কোটি টাকার সড়ক সংস্কার

গ্রাহক হয়রানি রোধে রাজশাহীতে অ্যাপের মাধ্যমে মিলবে তেল

যমুনা নদী এখন ধু-ধু বালুচর, নৌযানের বদলে চলে ঘোড়ার গাড়ি

নববর্ষ ঘিরে তাঁতশিল্পে ফিরেছে প্রাণচাঞ্চল্য

জিয়াউল হক জিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

পরীক্ষায় ঘাপলা বরদাস্ত করা হবে না : শিক্ষামন্ত্রী

বাগাতিপাড়ায় বড়াল নদ কেটে মাটিবাণিজ্য, নীরব প্রশাসন