হোম > সারা দেশ > রাজশাহী

বালুবাহী বাল্কহেডে চাঁদাবাজি, গ্রেপ্তার ১০

উপজেলা প্রতিনিধি, চৌহালী (সিরাজগঞ্জ)

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে বালুবাহী বাল্কহেড থেকে চাঁদাবাজি করার সময় হাতেনাতে ১০ জনকে গ্রেপ্তার করেছে চৌহালী নৌ-পুলিশ।

শনিবার উপজেলার ঘোড়জান ইউনিয়নের রেহাইকাউলিয়া মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভুক্তভোগী হেলাল উদ্দিন মণ্ডল বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- আল আমিন (২৪), নজরুল ইসলাম (৪৫), ইউপি সদস্য মানিক সিকদার, শহীদুল ইসলাম (৩৫), আবদুল আলীম (৪০), শরীফুল ইসলাম (৩৫), জাহাঙ্গীর হোসেন (৩৫), ইউনুস আলী (২৬), শহীদুল ইসলাম (৪৫) ও ফরিদ হোসেন (২৬)। আটককৃত সবাই উপজেলার রেহাইকাউলিয়া গ্রামের বাসিন্দা।

নৌ-পুলিশ জানায়, বাল্কহেড থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছিল এই চক্র। খবর পেয়ে পুলিশ দ্রুত স্পিডবোট যোগে ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। এসময় তাদের ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকা, নগদ দুই হাজার টাকা ও ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

চৌহালী থানার ওসি আবদুল বারিক জানান, আটককৃতদের চৌহালী থানায় হস্তান্তর করেছে। এখনো এজাহার দেয়নি, এজাহার দিলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

লালপুরে তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি, ভ্যাপসা গরমে হাঁসফাঁস জনজীবন

যমুনা নদী থেকে শিকল বাঁধা যুবকের লাশ উদ্ধার

সিংড়ায় ট্রাক চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

তাড়াশে বালিকা বিদ্যালয়ের সীমানা বেড়া ভাঙচুর, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

জয়পুরহাটে বিএনপির ২ নেতাকে বহিষ্কার, ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

শহীদ জিয়ার ঘোষণার মাধ্যমেই স্বাধীনতা যুদ্ধ সংঘঠিত হয়: দুলু

নদীতে গোসল করতে নেমে দুইজনের মৃত্যু

শেরপুরে বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল গৃহবধূর

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় সম্পদ: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী