হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় বাগানের পাশে মিলল অটোচালকের গলাকাটা লাশ

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় মহাসড়কের পাশে থেকে অটোরিকশা চালকের গলাকাটা লাশ পাওয়া গেছে। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে শাজাহানপুর উপজেলার ফুলদীঘি এলাকার প্রথম বাইপাস মহাসড়ক সংলগ্ন মিঞাপাড়া এলাকার বিশ্বরোডে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক অফিসের পাশে তুঁত বাগানের ধার থেকে এ লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, মঙ্গলবার বিকেল ৪টার দিকে তিনি অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক বলেন, পেশায় অটোরিকশা চালক মোফাজ্জল হোসেন মোফা (৫২) শাজাহানপুর উপজেলার খলিশাকান্দি গ্রামের মোবারক আলীর ছেলে। লাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে এবং গলার অংশ অর্ধকাটা অবস্থায় পাওয়া গেছে। অটোরিকশাটিরও সন্ধান মিলেনি। হত্যার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে শুধু অটো ছিনতাই থেকে এই হত্যাকাণ্ড, এমনটা মনে হচ্ছে না। আমরা মৃত্যুর রহস্য উদ্ঘাটনে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি।

কৈগাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আবু সুফিয়ান জানান, সকাল ৮টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জমি নিয়ে বিরোধে ভ্যানচালক হত্যা, গ্রেপ্তার ৫

খালেদা জিয়ার মাগফেরাত কামনায় ছাত্রদলের ইফতার সামগ্রী বিতরণ

রায়গঞ্জে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

রাবিতে খালেদা জিয়ার আত্মার মাগফেরাতে দোয়া ও ইফতার মাহফিল

সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত, অরোধ ও অগ্নিসংযোগ

বিএনপির দুই কর্মী হত্যায় সহযোগীসহ প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

ক্যাপ্টেন পরিচয়ে জমি দখলের অভিযোগ, বিচার চেয়ে মানববন্ধন

অটোপাশ নয়, পড়াশোনা করেই পাস করতে হবে: আব্দুল আজিজ

চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল, প্রতিবাদে মানববন্ধন

প্রধানমন্ত্রীর বগুড়া সফর স্থগিত