হোম > সারা দেশ > রাজশাহী

সারদা পুলিশ একাডেমি থেকে পালালেন ডিআইজি এহসানউল্লাহ

রাজশাহী অফিস

রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) এহসানউল্লাহ।

বুধবার সকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরদিন ডাকযোগে পাঠানো ছুটির আবেদনটি কর্তৃপক্ষ গ্রহণ করেনি।

বিসিএস ২০তম ব্যাচের এই কর্মকর্তা পুলিশ অ্যাকাডেমির অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস শাখার দায়িত্বে ছিলেন। তবে তার বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ একাধিক গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে তদন্ত চলছে বলেও নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

পুলিশ একাডেমির পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড লজিস্টিক) সাইফুল ইসলাম বলেন, বুধবার সকাল থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত। পরদিন ডাকযোগে ছুটির আবেদন পাঠান, কিন্তু সেটি অনুমোদিত হয়নি। তবে কেন এবং কী কারণে এই উচ্চপদস্থ কর্মকর্তা হঠাৎ করে পালিয়ে গেলেন, এ বিষয়ে নিশ্চিত তথ্য দিতে পারেননি তিনি।

অন্যদিকে পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বুধবারই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত-সংক্রান্ত একটি বিশেষ দল ঢাকা থেকে সারদা পুলিশ একাডেমিতে পৌঁছায়। বিষয়টি টের পেয়ে মোটরসাইকেলে চড়ে দ্রুত পালিয়ে যান ডিআইজি এহসানউল্লাহ।

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও সহকারী মহাপরিদর্শক (এআইজি) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, আমিও শুনেছি তিনি দু’দিন ধরে কর্মস্থলে অনুপস্থিত। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংক্রান্ত বিষয়ে আমার জানা নেই। ট্রাইব্যুনালের নিজস্ব তদন্ত সংস্থা আছে—তারা স্বাধীনভাবে তাদের কাজ করছে।

ডিআইজি এহসানউল্লাহর এই পালিয়ে যাওয়া নিয়ে পুলিশ প্রশাসনের ভেতরে তোলপাড় শুরু হয়েছে।

কর্মকর্তারা বলছেন, আন্তর্জাতিক ট্রাইব্যুনালের তদন্তে নতুন মোড় আসতে পারে এই ঘটনার পর।

সীমান্তে জ্বালানি তেলের পাচার ঠেকাতে সতর্ক বিজিবি

সারিয়াকান্দিতে জমিজমা নিয়ে বিরোধে নিহত ১

লাশ উদ্ধারে গিয়ে স্থানীয়দের হামলার শিকার পুলিশ

তানোরে ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

কাজিপুরে গাছে ধাক্কা লেগে ট্রাক চালক নিহত

ছাত্রদল-যুবদলের ৯ নেতার জন্য দুঃসংবাদ

ধুনটে নাতির লাঠির আঘাতে দাদা নিহত, নাতি গ্রেপ্তার

নওগাঁয় স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা

রাজশাহীতে আ. লীগ কার্যালয়কে ‘মুজিব পাবলিক টয়লেট’ ঘোষণা

প্রেমের টানে ঈশ্বরদীতে প্রেমিক, তরুণ-তরুণীকে গাছে বেঁধে রাখলো এলাকাবাসী