হোম > সারা দেশ > রাজশাহী

ইজারা বিরোধে উত্তেজনা, পদ্মা নদীতে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

ঈশ্বরদীর পদ্মা নদীর সাঁড়াঘাট এলাকায় আবারও গোলাগুলিতে দুইজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার বিকেলে স্লুইসগেট এলাকায় খাজনা আদায়কে কেন্দ্র করে এ সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন নিজাম (৩০) ও সজিব (২৫) নামে দুইজন। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

গুলিবিদ্ধ নিজাম সাঁড়াঘাট এলাকার হোসেন আলীর ছেলে এবং সজিব একই এলাকার বাবলু হোসেনের ছেলে। আহত দু’জনকে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়, পরে অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মা নদীর তরী মহলের ইজারা নিয়েছেন ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান। অপরদিকে নদীতে চ্যানেল (নদীর মাঝে চলাচল নৌকা হতে) ইজারা পান কুষ্টিয়া ভেড়ামারার খন্দকার সোহেল নামে এক ব্যক্তি। সেই খাজনা আদায় নিয়ে বিরোধের জের ধরেই এ গোলাগুলির ঘটনা ঘটে।

মেহেদী হাসান অভিযোগ করে বলেন, ‘দুপুরে হঠাৎ করেই খন্দকার সোহেল স্পীডবোটে করে তার লোকজন নিয়ে এসে নির্বিচারে গুলি চালায়। এতে স্থানীয় নিজামের বুক ও সজিবের চোখে গুলি লাগে। এছাড়া সোহেল আমার একটি স্পীডবোট ও নগদ প্রায় ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে।’

তিনি আরো জানান, ‘অনেকদিন ধরে লালপুরের ইঞ্জিনিয়ার কাকন বাহিনীর সঙ্গে আমাদের বিরোধ চলছে। আজকের ঘটনায়ও কাকন বাহিনীর লোকজন থাকতে পারে বলে আমরা সন্দেহ করছি।’

মেহেদী হাসান বলেন, গুলিবিদ্ধের ঘটনায় থানায় দ্রুত লিখিত অভিযোগ দেয়া হবে।

অভিযুক্ত খন্দকার সোহেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়, তবে কাউকে পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

স্থানীয়রা জানান, পদ্মা নদীর ইজারা ও চাঁদা আদায় নিয়ে দীর্ঘদিন ধরেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এর আগেও এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল।

সারিয়াকান্দিতে জমিজমা নিয়ে বিরোধে নিহত ১

লাশ উদ্ধারে গিয়ে স্থানীয়দের হামলার শিকার পুলিশ

তানোরে ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

কাজিপুরে গাছে ধাক্কা লেগে ট্রাক চালক নিহত

ছাত্রদল-যুবদলের ৯ নেতার জন্য দুঃসংবাদ

ধুনটে নাতির লাঠির আঘাতে দাদা নিহত, নাতি গ্রেপ্তার

নওগাঁয় স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা

রাজশাহীতে আ. লীগ কার্যালয়কে ‘মুজিব পাবলিক টয়লেট’ ঘোষণা

প্রেমের টানে ঈশ্বরদীতে প্রেমিক, তরুণ-তরুণীকে গাছে বেঁধে রাখলো এলাকাবাসী

ছেলেকে নকল দুধ তৈরিতে সহায়তা, মাকে ২০ হাজার টাকা জরিমানা