হোম > সারা দেশ > রাজশাহী

মুক্তিযোদ্ধারা হচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান: দুলু

জেলা প্রতিনিধি, নাটোর

বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, পৃথিবীর সমস্ত মানুষ বিশ্বাস করে মুক্তিযোদ্ধারা হচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান। যতদিন বাংলাদেশ থাকবে যতদিন এই বাংলা ভাষা থাকবে, যতদিন এই পৃথিবী বাংলাদেশের মানচিত্র থাকবে, ততদিন স্বীকার করতে হবে, এই মুক্তিযোদ্ধারাই এদেশের শ্রেষ্ঠ সন্তান।’

বুধবার ১১ টার জেলা বিএনপির কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

দুলু আরো বলেন, যারা এদেশকে স্বীকার করে না, যারা মুক্তিযোদ্ধাকে স্বীকার করে না, যারা মুক্তিযুদ্ধের বিরোধিত করেছে তারা বাংলাদেশের রাজনীতি করার অধিকার ও বাংলাদেশে থাকার কোন অধিকার রাখে না। কারণ এই মুক্তিযোদ্ধারাই আমাদের গর্ব। যারা এই সঠিক ইতিহাস বিকৃতি করে মুক্তিযোদ্ধাকে রাজাকার, রাজাকারকে মুক্তিযোদ্ধা বানিয়েছে, আজকে তাদেরকে কাঠগড়ায় দাঁড় করে বিচারের মুখোমুখি করতে হবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ,যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, নাটোর জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডোর এর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আতিকুর রহমান তালুকদার, সদস্য সচিব শেখ মোহা. ফরিদ সহ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা উপস্থিত ছিলেন।

নাটোরে নাবালিকা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

নাটোরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ

গুরুদাসপুরে কলেজে কাফনের কাপড় পার্সেল, আতঙ্কে শিক্ষক-কর্মচারীরা

পোড়া ইটের খোয়া ব্যবহার করে সাড়ে তিন কোটি টাকার সড়ক সংস্কার

গ্রাহক হয়রানি রোধে রাজশাহীতে অ্যাপের মাধ্যমে মিলবে তেল

যমুনা নদী এখন ধু-ধু বালুচর, নৌযানের বদলে চলে ঘোড়ার গাড়ি

নববর্ষ ঘিরে তাঁতশিল্পে ফিরেছে প্রাণচাঞ্চল্য

জিয়াউল হক জিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

পরীক্ষায় ঘাপলা বরদাস্ত করা হবে না : শিক্ষামন্ত্রী

বাগাতিপাড়ায় বড়াল নদ কেটে মাটিবাণিজ্য, নীরব প্রশাসন