হোম > সারা দেশ > রাজশাহী

শিবগঞ্জ সীমান্তে ১০০ বোতল ইস্কাফসহ চোরাকারবারি আটক

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ১০০ বোতল ইস্কাফসহ এক মাদক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার ভোরে উপজেলার বিনোদপুর ইউনিয়নের তেলকুপি বিওপির জমিনপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সাকিবুল হাসান (২০) জমিনপুর এলাকার মনিরুল ইসলামের ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে শিবগঞ্জের তেলকুপি বিওপির জমিনপুর এলাকায় বিজিবির একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ভারতীয় ১০০ বোতল ইস্কাফসহ সাকিবুল হাসানকে আটক করা হয়। তবে এ ঘটনায় তিনজন চোরাকারবারি পালিয়ে যায়। পরে মাদকসহ তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

রাজশাহীতে আদালত চত্বরে আইনজীবীকে মারধর

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী