হোম > সারা দেশ > রাজশাহী

ভেজাল চিপস তৈরির কারখানায় অভিযান, জরিমানা

উপজেলা প্রতিনিধি, রায়গঞ্জ (সিরাজগঞ্জ)

সিরাজগঞ্জের রায়গঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর রঙ ও রাসায়নিক মিশিয়ে চিপস উৎপাদনের দায়ে এক খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২২ অক্টোবর) বিকালে উপজেলার রৌহা ধানগড়া এলাকায় অবস্থিত “মেসার্স সোনার বাংলা পটেটো চিপস” কারখানায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে এই জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ এবং নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আতিকুর রহমান।

সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, কারখানাটিতে লেবেলবিহীন ক্ষতিকর রঙ, রাসায়নিক হাইড্রোজ ও খোলা লবণ ব্যবহার করে চিপস উৎপাদন করা হচ্ছিল। এ ছাড়া উৎপাদনস্থলের পরিবেশ ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর। এজন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী কারখানাটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে টাস্কফোর্সের সদস্য, কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম