হোম > সারা দেশ > রাজশাহী

সপ্তাহ না পেরোতেই রাবিতে ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি

প্রতিনিধি, রাবি

কমিটি দেওয়ার ১ সপ্তাহ না পেরোতেই সংগঠনের দায়িত্ব অবহেলার কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবাব আব্দুল লতিফ হল ছাত্রদলের সাধারণ সম্পাদক মৃধুল হোসেন এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান খান-কে সংগঠনের সকল পদ থেকে অব্যাহতি প্রদান করেছে শাখা ছাত্রদল।

শুক্রবার (২২ আগস্ট) রাতে শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) নাফিউল ইসলাম জীবন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের দায়িত্ব অবহেলার কারণে নবাব আব্দুল লতিফ হল ছাত্রদলের সাধারণ সম্পাদক মৃধুল হোসেন এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান খান-কে সংগঠনের সকল পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

আরো বলা হয়েছে, একই সঙ্গে নবাব আব্দুল লতিফ হলে নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে। সাধারণ সম্পাদক হিসেবে সৌমেন চক্রবর্তী-কে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হলো রাসেল মিয়াকে। আজ এই নির্দেশ প্রদান করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী ও সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম।

এর আগে, গত ১৪ আগস্ট রাবিতে ছেলেদের ১১টি হলে একযোগে আংশিক কমিটি ঘোষণা করে রাবি শাখা ছাত্রদল। ওইদিন নবাব আব্দুল লতিফ হল শাখা ছাত্রদলের ঘোষিত কমিটিতে দায়িত্ব পেয়েছিলেন- সভাপতি মুরাদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি রবিউস সানি, সাধারণ সম্পাদক মৃদুল হোসেন, সিনিয়র যুগ্ম- সাধারণ সম্পাদক মেহেদী হাসান খান এবং সাংগঠনিক সম্পাদক কনক মেহেরব শিবলি। এই কমিটিকে পরবর্তী সাতদিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছিল।

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান