হোম > সারা দেশ > রাজশাহী

সিরাজগঞ্জের কাজিপুরে লাশ উদ্ধার, পুলিশ বলছে হত্যাকাণ্ড

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল

প্রতীকী ছবি

সিরাজগঞ্জের কাজিপুরে হাত, পা ও মুখ মোটা স্কচটেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক মহাসড়কের দুবলাই এলাকায় রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম এনামুল হক (৪৫)। তিনি উপজেলার সোনামুখি ইউনিয়নের রৌহাবাড়ি গ্রামের আবু সাঈদের ছেলে।

কাজিপুর থানার ওসি নূরে আলম জানান, নিহতের হাত, পা ও মুখ স্কচটেপ দিয়ে বাঁধা ছিল। গলায় ছিল মাফলার প্যাঁচানো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড।

মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুলিশ।

ভাঙ্গুড়ায় পুকুর থেকে মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড

সংস্কারের অভাবে বেহাল চন্দনবাইশা-বগুড়া সড়ক

সেশনজট নিরসনের দাবিতে রাবি নৃবিজ্ঞান বিভাগে তালা

রাবিতে অবৈধভাবে হলে অবস্থানের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে যুবক খুন

কানসাটে ঐতিহ্যবাহী দশহারা গঙ্গাস্নান, পুণ্যার্থীদের ঢল

সিংড়ায় নাতি হওয়ার আনন্দে ঘোড়ার গাড়িতে ঘুরিয়ে মিষ্টি বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে মার্কেটে অগ্নিকাণ্ড, ৪ দোকান পুড়ে ছাই

পুঠিয়ায় পেঁয়াজের বাজারে নজিরবিহীন দরপতন

সাপাহার সীমান্তে বিজিবির প্রতিরোধে ব্যর্থ বিএসএফের পুশইন