হোম > সারা দেশ > রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ২

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাদ্দাম হোসেন নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। সোমবার ভোরে সদর উপজেলার দারিয়াপুরে এ দুর্ঘটনা ঘটে।

সদর মডেল থানার ওসি মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত সাদ্দাম হোসেন রাজশাহীর পবা উপজেলার ডাংগিরপাড়ার সাইদুর রহমানের ছেলে। তিনি এক ট্রাকের চালক ছিলেন।

ওসি ও স্থানীয়রা জানান, ভোর ৬টায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের দারিয়াপুরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আহত তিনজনকে উদ্ধার করেন। পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে সাদ্দামকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। দুর্ঘটনা ও উদ্ধার অভিযানের কারণে সড়কে কিছুক্ষণ যানবাহন চলাচল ব্যাহত হয়।

ওসি বলেন, নিহত সাদ্দামের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেয়া হবে।

রাজশাহীতে আদালত চত্বরে আইনজীবীকে মারধর

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী