হোম > সারা দেশ > রাজশাহী

জয়পুরহাটে বাসের চাকায় পিষ্ট হলেন ভ্যানযাত্রী

উপজেলা প্রতিনিধি, আক্কেলপুর (জয়পুরহাট)

জয়পুরহাটের আক্কেলপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা পরিষদ কেজি স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আসলাম হোসেন সরদার। ৫৩ বছর বয়সী আসলাম আক্কেলপুর পৌরশহরের শান্তা গ্রামের কফিল সরদারের ছেলে। তিনি কৃষি কাজ করতেন।

আক্কেলপুর থানার ওসি আনিছুর রহমান বলেন, সকালে বাড়ি থেকে ভ্যানে করে বাজারে যাচ্ছিলেন আসলাম। কেজি স্কুল গেটের সামনে পৌঁছালে তাদের ভ্যানকে ধাক্কা দেয় বগুড়াগামী একটি বাস। এতে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

ঈশ্বরদীতে দুই কলেজ শিক্ষার্থী অপহরণের পর উদ্ধার, চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

আম পাড়তে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে কিশোরের মৃত্যু

বনপাড়া পৌরসভায় ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

ঈশ্বরদীতে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

আট ঘণ্টা পর নওগাঁ থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু

গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সোনামসজিদ স্থলবন্দরে পাথর আমদানি শুরু

সিরাজগঞ্জে ব্যবসায়ী হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন

ধামইরহাটে ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন