হোম > সারা দেশ > রাজশাহী

জয়পুরহাটে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার সমাপ্তি ও গাছের চারা বিতরণ

জেলা প্রতিনিধি, জয়পুরহাট

“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটে শেষ হলো সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৫। রবিবার সকালে শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে আয়োজিত এক অনুষ্ঠানে মেলার সমাপনী ঘোষণা করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী।

বগুড়া সামাজিক বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা মতলুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রাহেলা পারভীনসহ অন্যান্য ব্যক্তিবর্গ। সমাপনী দিনে মেলায় অংশগ্রহণকারী স্টলগুলোর মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া, অংশগ্রহণকারী সকল নার্সারি মালিককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত স্কুল শিক্ষার্থীদেরও ফলজ ও বনজ গাছের চারা দেওয়া হয়।

একই দিনে, জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বেসরকারি প্রতিষ্ঠান ইনতেফা’র যৌথ উদ্যোগে সদর উপজেলা পরিষদ হলরুমে শতাধিক কৃষকের মাঝে বিনামূল্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রাহেলা পারভীন। এ সময় কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ইনতেফা’র প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এই উদ্যোগগুলো জয়পুরহাটে বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষার গুরুত্ব তুলে ধরেছে।

‘এক পাও সরবো না’- বিএসএফকে বিজিবির কড়া হুঁশিয়ারি

দেয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইন ঠেকাল বিজিবি

পাবনার জন্য ১৮০০ কোটি টাকার মেগা প্রকল্প, ব্যাপক উন্নয়নের আশা স্থানীয়দের

ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশসেরা রাবি

রাজশাহীতে বাড়ছে এইচআইভি সংক্রমণ, অধিকাংশই সমকামী

গুরুদাসপুরের চলনবিলে সাউন্ড সিস্টেমসহ চার নৌকা আটক

ভাড়া বাসায় তরুণীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, তিন শিক্ষার্থী গ্রেপ্তার