হোম > সারা দেশ > রাজশাহী

বেশি দামে জ্বালানি তেল বিক্রি, দোকানিকে জরিমানা ও তেল জব্দ

উপজেলা প্রতিনিধি, কাজিপুর (সিরাজগঞ্জ)

কাজিপুর উপজেলায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে এক দোকানিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার দোকান থেকে বিপুল পরিমাণ তেল জব্দ করা হয়েছে।

সোমবার উপজেলার মেঘাই বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

অভিযানে তেলের দাম বেশি নেওয়ার প্রমাণ পাওয়ায় দোকানদার রাজু রানাকে ৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তিনি উপজেলার সাউদতলা গ্রামের বাসিন্দা লুৎফর রহমানের ছেলে।

এ সময় তার দোকান থেকে ৬৯ লিটার পেট্রোল জব্দ করা হয় এবং তাৎক্ষণিকভাবে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে দেশে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি হওয়ার প্রেক্ষাপটে অবৈধ মজুদ ও অতিরিক্ত মূল্য আদায় রোধে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, “জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। কোথাও অতিরিক্ত দামে তেল বিক্রির খবর পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।”

লিচুর জন্য হিমাগার স্থাপনের সম্ভাবনা যাচাই করা হবে: বাণিজ্যমন্ত্রী

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

গোমানী নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

বিদ্যালয়ের পাশে তেলের ডাম্পিং পয়েন্ট, দুই লাখ টাকা জরিমানা

বগুড়ায় ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

বিএনপি সব সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে: দুলু

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

নওগাঁয় এনসিপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জমি লিখে দেওয়ার পরও বাবা-মাকে নির্যাতনের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের নোম্যান্সল্যান্ডেই সেই ২৮ জন