হোম > সারা দেশ > রাজশাহী

টানা পাঁচদিন বন্ধ ঢাকা-রাজশাহী বাস চলাচল

রাজশাহী অফিস

পরিবহন মালিক-শ্রমিকদের স্বার্থের টানাপোড়েনের জেরে টানা পাঁচদিন যাবৎ বন্ধ রয়েছে রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী বাস চলাচল। রোববার রাজশাহীর শিরোইল বাস টার্মিনালে সরেজমিনে কোনো দূরপাল্লার বাস নজরে পড়েনি। অন্যদিকে যাত্রীভোগান্তি চরম পর্যায়ে থাকায় ক্ষোভ দেখান তারা। পাশাপাশি সংকট সমাধানে জরুরি পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।

মালিক পক্ষ থেকে খোঁজ নিয়ে জানা যায়, শ্রমিকদের পূর্বের দাবির প্রেক্ষিতে গত ২৩ সেপ্টেম্বর চালকের ট্রিপপ্রতি বেতন এক হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে এক হাজার ৭৫০ টাকা করা হয়। একইসঙ্গে সুপারভাইজারের বেতন ৫০০ থেকে ৭৫০ এবং সহকারীর ৪০০ থেকে ৭০০ টাকা করা হয়।

কিন্তু এরপর শ্রমিকরা নতুন করে বেশ কয়েকটি দাবি তোলেন। এর মধ্যে রয়েছে-যাত্রাবিরতির সময় খাবারের হোটেল বিল কোম্পানিকে বহন করতে হবে, ডিউটি ২৪ ঘণ্টা হলে শ্রমিকদের খোরাকি দিতে হবে, এসি কোটের ২০টি টিকিট বিক্রি হলে একটি টিকিট শ্রমিকদের দিতে হবে, ফুল হলে দুটি দিতে হবে, রাজশাহীর ট্রিপ হলেও চাঁপাইনবাবগঞ্জের বেতন দিতে হবে।

তারা আরো জানান, শ্রমিকদের এসব নতুন দাবি মেনে নেওয়া সম্ভব নয়। ফলে তারা বাধ্য হয়ে গত বৃহস্পতিবার রাত থেকে বাস চলাচল বন্ধ রেখেছেন।

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম