হোম > সারা দেশ > রাজশাহী

রামেকে হাম উপসর্গে চিকিৎসাধীন ১০৯, নতুন ভর্তি ১০

রাজশাহী অফিস

প্রতীকী ছবি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ১০৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় এ রোগের উপসর্গ নিয়ে আরও ১০ জন নতুন করে ভর্তি হয়েছেন। তবে একই সময়ে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

মঙ্গলবার হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শঙ্কর কে. বিশ্বাস মিডিয়া সেলের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হাম-সন্দেহভাজন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ১১ জন রোগীকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি সময়ে এখন পর্যন্ত হাম উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মোট ৮৩৫ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ৫৩ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্যসংশ্লিষ্টরা বলছেন, হাম প্রতিরোধে শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়া অত্যন্ত জরুরি। বর্তমানে রোগীর চাপ থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদানে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিএনপি নেতাকে শুভেচ্ছা জানাতে গিয়ে হার্ট অ্যাটাকে কর্মীর মৃত্যু

পটিয়ায় নিখোঁজের ৩৬ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার, গ্রেপ্তার ৫

পুঠিয়ায় আদিবাসী পরিবারের ঘরবাড়ি ভাঙচুর, অভিযোগ লুটপাটেরও

চাঁপাইনবাবগঞ্জে সাপের কামড়ে শিশুর মৃত্যু

পুঠিয়ায় তিন ফসলি জমিতে পুকুর খননের হিড়িক, সংকুচিত হচ্ছে কৃষিজমি

অর্ধশতাধিক শিক্ষার্থীকে তপ্ত রোদে দাঁড় করিয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে অভ্যর্থনা

চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১৫ শিক্ষার্থী অসুস্থ

বিএনপি নেতার মুক্তি উদযাপনে পদদলিত হয়ে কর্মীর মৃত্যু

বানেশ্বরে ট্রাকের ধাক্কায় দুই ভাইয়ের মৃত্যু

তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করল ‘এসো গড়ি নতুন দেশ’