হোম > সারা দেশ > রাজশাহী

ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, (লালপুর) নাটোর

নাটোরের লালপুরে বাংলা নববর্ষের দিনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুর আড়াই টার দিকে উপজেলার নওপাড়া গ্রামে এঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে লালপুর উপজেলার দুড়দুড়ীয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের জালাল উদ্দিনের তিনতলা ভবনে কাজ করার সময় নির্মাণ শ্রমিক শামীম সরদার (২৬) পড়ে গিয়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার কাউছার মাহমু মৃত ঘোষণা করেন।

তিনি লালপুর উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের মোহরকয়া খাঁ পাড়া গ্রামের মোস্তাফিজুর রহমান নুহুর ছোট ছেলে।

এ ব্যাপারে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

তানোরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেবে ১ হাজার ৬৯ শিক্ষার্থী

পত্নীতলায় দুই শতাধিক হজযাত্রী নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়াকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলা হবে: শিক্ষামন্ত্রী

বিএনপিরই মধ্যে মুক্তিযোদ্ধা বেশি আছে: জ্বালানি মন্ত্রী

প্রতিমন্ত্রীর হুঁশিয়ারির পরও মাটি বিক্রির দৌরাত্ম্য থামছে না

কৃষকের কষ্ট আমরা দেখেছি, এবার স্বপ্ন পূরণের সময়: শিক্ষামন্ত্রী

গোদাগাড়ীতে নববর্ষে চীনা নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

রায়গঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদ্‌যাপন

লালপুরে অভিযানে হেরোইন-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

২০ বছর পর পৈতৃক ভিটায় যাচ্ছেন প্রধানমন্ত্রী