হোম > সারা দেশ > রাজশাহী

রেললাইনে হাঁটার সময় দুর্ঘটনায় যুবক নিহত

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

পাবনার ঈশ্বরদীতে ঢালারচর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ইমরান হোসেন (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানীপুর রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান কালিকাপুর এলাকার মৃত ইউনুস মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ইমরান কানে হেডফোন লাগিয়ে রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় পেছন দিক থেকে পাবনা-রাজশাহীগামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি দ্রুতগতিতে চলে আসে। কিন্তু হেডফোনের কারণে ট্রেন আসার শব্দ তিনি শুনতে পাননি। এ সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার মাজেদুল ইসলাম বলেন, “ইমরান কানে হেডফোন লাগানো অবস্থায় রেললাইনের পাশে হাঁটছিলেন। ট্রেন আসার পরও তিনি টের পাননি। ট্রেনের আঘাতেই তিনি মারা যান।”

ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কানে হেডফোন ব্যবহার করার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্তে ছাড়া লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন ধানের শীষ প্রার্থীর

ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে পরাজিত প্রার্থী তুহিন

নাটোরে সরকারি ভর্তুকি মূল্যে মাংস ও ডিম বিক্রি শুরু

সরকারি হাসপাতালে চিকিৎসা নিলেন জামায়াতের এমপি, খেলেন রোগীদের সাধারণ খাবার

উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির

শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

স্ত্রীকে হত্যার পর টয়লেটের ট্যাংকে লাশ, আটক স্বামী

মাদ্রাসা ছাত্রকে তুলে নিয়ে রাতভর নির্যাতন, ভিডিও ধারণ

ধামইরহাটে আদিবাসী স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার