হোম > সারা দেশ > রাজশাহী

বড়াইগ্রামে গোডাউনে ১৩ টন গুলির খোসা নিয়ে চাঞ্চল্য

উপজেলা প্রতিনিধি, বড়াইগ্রাম (নাটোর)

নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মেদপুর বাজারে একটি গোডাউনে ১৩ টন এমপি কার্টিজ (গুলির খোসা) পাওয়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খবর পেয়ে নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলামসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে আইন মেনে কারখানাতে ব্যবহার করার জন্য গুলির খোসাগুলো আনা হয়েছে বলে তদন্ত শেষে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসের এমপি কার্টিজগুলো ওই এলাকার মা বাবা কন্সট্রাকশন নামে একটি প্রতিষ্ঠান নিলামে কিনে নেয়। পরে এ প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে কিনে নেন আহম্মেদপুর বাজার এলাকার শিহাব এক্সপোর্ট এন্ড ইমপোর্ট এজেন্সি মালিক শিহাব উদ্দিন। তিনি আহম্মেদপুর গ্রামের রফেজ উদ্দিনের ছেলে। শুক্রবার রাতে ট্রাকবোঝাই করে গুলির খোসাগুলো এনে তার বাড়িতে গুদামজাত করেন। পরে বিষয়টি জানাজানি হলে শনিবার স্থানীয়রা পুলিশে খবর দেন।

নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। এমপি কার্টেজগুলো কারখানায় ব্যবহার করার জন্য নিয়ম মেনে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট থেকে বিক্রি করা হয়েছে। শিহাব এক্সপোর্ট এন্ড ইমপোর্ট এজেন্সির মালিক শিহাব এমপি কার্টিজ কেনার বৈধ কাগজপত্র দেখিয়েছেন। এতে কোন আইনি জটিলতা নেই। তিনি এটা কারখানাতে ব্যবহার করতে পারবেন বলে জানান এই কর্মকর্তা।

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম