হোম > সারা দেশ > রাজশাহী

বিএনপি নেতাকে ছাত্রদল নেতা বানিয়ে বহিষ্কারের অভিযোগ

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপির এক নেতাকে ছাত্রদলের নেতা বানিয়ে বহিষ্কারের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতারা।

লিখিত বক্তব্যে নবাবগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জসিম উদ্দিন বলেন, সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনি প্রচারণায় অংশ নেয়ার অভিযোগ এনে ৬ ফেব্রুয়ারি দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার করেন কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম। এর মধ্যে একজন স্থানীয় ওয়ার্ড বিএনপির সহ-সম্পাদক মো. মুন্না। ছাত্রদলের কোনো কমিটিতে তার নাম নেই। অথচ তাকে ছাত্রদলের নেতা বানিয়ে বহিষ্কার করা হয়েছে। এছাড়া ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণও করেননি তিনি। এসব বিভ্রান্তি নিরসন হওয়া প্রয়োজন।

এদিকে ভুক্তভোগী বিএনপি নেতা মো. মুন্না জানান, দীর্ঘ ১৭ বছরে ১৭টি মামলা হয়েছে তার নামে। ৬ বার কারাভোগের করেছেন তিনি। গুম ও নির্যাতনের শিকার হয়েছেন।

স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি দুরুল হোদা বলেন, জমিজমা বিক্রি করে রাজনীতিতে এসেছেন এবং একাধিক মামলাও হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, স্থানীয় ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি গোলাম মোস্তফা, স্থানীয় যুবদল সভাপতি ইয়াসিন আলীসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রেলওয়ের জায়গায় দোকান নির্মাণে বাধা দেয়ায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত

ঝড়-বৃষ্টিতে সবজি আবাদের ব্যাপক ক্ষতি, বাজারে চড়া দাম

গুরুদাসপুরে সরকারি কোয়ার্টারে দুঃসাহসিক ডাকাতি

রায়গঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে ছাগল বিতরণ

পোরশায় তেল পাম্পকে ২০ হাজার টাকা জরিমানা

শিক্ষক সংকটে ধুঁকছে নিয়ামতপুরের বেনীপুর সরকারি প্রা. বিদ্যালয়

লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ঠিকাদারকে থাপ্পড় দিলেন ছাত্রদল নেতা

তারেক রহমান সকল প্রতিশ্রুতি পূরণ করেছেন: আনু এমপি

শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়