হোম > সারা দেশ > রাজশাহী

চাঁদাবাজির অভিযোগে বিএনপি-জামায়াতের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, প্রকৃত ঘটনা কী

ঘটনাস্থল নাটোরের বড়াইগ্রাম

উপজেলা প্রতিনিধি, বড়াইগ্রাম (নাটোর)

নাটোরের বড়াইগ্রামে জমির মালিাকানা নিয়ে দুই গ্রুপের মধ্যে দীর্ঘ দিন থেকে দ্বন্দ্ব চলছে। এ নিয়ে আদালতে মামলাও চলমান। বিষয়টি সমাধানের জন্য স্থানীয়ভাবেও একাধিক সালিশ বৈঠক হয়েছে। সোমবার এ বিষয়ে সালিশ বৈঠক হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে এক গ্রুপের মুজিবুর রহমানের ছেলেরা বিবাদমান জমিতে থাকা ১০টি দোকানে তালা মেরে দেন। এ ঘটনায় জামায়ত ও বিএনপি নেতাকর্মীর নামে মামলা করা হয়।

সোমবার সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনকে গ্রেপ্তার করে এবং তালা খুলে দেয়। গ্রেপ্তার চারজনকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার আহম্মেদপুর গ্রামের মৃত বন্দে আলী মিয়ার ছেলে উল্লিখিত মুজিবুর রহমান (৬৫), তার ছেলে জোয়াড়ী ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি রুহুল আমিন (৪৫), তার ভাই বিএনপির কর্মী হায়দার আলী (৪৮) ও জামায়াত কর্মী আজিমউদ্দিন (৪০)।

স্থানীয়রা জানান, আহম্মেদপুর গ্রামের মুজিবুর রহমানের সাথে প্রতিপক্ষ নওপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম, কোরবান আলী, শাহ আলম ও মোতালেব হোসেনের ৬ শতাংশ জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এ ঘটনায় আদালতে মামলাও চলমান রয়েছে। বিষয়টি সমাধানের জন্য স্থানীয়ভাবেও একাধিক সালিশ বৈঠক হয়েছে। সোমবার এ বিষয়ে সালিশ বৈঠক হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বন্ধ হয়ে যায়। এতে ক্ষিপ্ত হয়ে মুজিবুর রহমানের ছেলেরা বিবাদমান জমিতে থাকা ১০টি দোকানে তালা মেরে দেন। পরে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে চারজনকে আটক করেন এবং তালা খুলে দেন।

এ বিষয়ে নওপাড়া গ্রামের কোরবান আলী বলেন, আমরা ক্রয় সূত্রে এ জমির মালিক। জমি কিনে সেখানে আমরা দোকান করেছি। কিন্তু তারা এ জমি তাদের বলে দাবি করে দোকানে তালা দিয়েছে। পরে বিকেলে সেনাবাহিনী ও বড়াইগ্রাম থানা-পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে।

অপর ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, দোকানের দখল না পেয়ে তারা আমাদের কাছে মাসিক ৫ হাজার টাকা করে চাঁদা চেয়েছে। আমরা তা দিতে রাজি না হওয়ায় তারা দোকানে তালা দিয়েছে।

এদিকে গ্রেপ্তারের আগে মুজিবুর রহমান বলেন, ওই জমি আমাদের। তারা ২২ শতক জমি কিনেছে, কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের ৬ শতকসহ পুরো জমি দখল করে রেখেছেন। আমাদের অংশের জমি ছাড়তে বললেও তারা ছাড়ছেন না। আমরা জমি না ছাড়লে দোকানের ভাড়ার টাকা দিতে বলেছিলাম, চাঁদা নয়। এ বিষয়ে আমরা আদালতে মামলা করেছি। তবে এভাবে দোকানে তালা দেওয়া আমাদের ঠিক হয়নি।

বিএনপি কর্মী হায়দার আলী বলেন, উভয় পক্ষের সঙ্গে জমির সমস্যাটি সমাধানের জন্য স্থানীয় জামায়াত ও বিএনপির কয়েকজন নেতার নেতৃত্বে একটি কমিটি করা হয়। কিন্তু তারা (দোকানিরা) এ কমিটির কথাও মানেন না। তাই আমরা আমাদের জমি দখল করেছি।

বড়াইগ্রাম থানার পরিদর্শক গোলাম সারোয়ার হোসেন বলেন, জাহাঙ্গীর আলম বাদী হয়ে দোকানে তালা দেয়া ও চাঁদা দাবির অভিযোগে থানায় মামলা করেছেন। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।

দিনে তিনবার তেল সংগ্রহ, যুবকের কারাদণ্ড

কিছু রাজনৈতিক দল শুধু সংবিধান ইস্যু সামনে আনছে

সংরক্ষিত নারী আসনে ওরাওঁ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মনোনয়ন পেলেন আন্না মিঞ্জ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন সুরাইয়া জেরিন রনি

শিবগঞ্জে দুস্থ কার্ড বানিয়ে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

গোমস্তাপুরে ধানক্ষেতে ব্যাকটেরিয়ার আক্রমণ, দুশ্চিন্তায় কৃষক

সিংড়ায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু

আপনার শহর আপনাকেই পরিষ্কার রাখতে হবে: তারেক রহমান

বগুড়া মহাসড়কে ট্রাকের দীর্ঘ লাইন, চরম ভোগান্তিতে চালক ও কৃষক

১৫০ বছরের পুরোনো বগুড়া পৌরসভা রূপ নিচ্ছে সিটি করপোরেশনে