হোম > সারা দেশ > রাজশাহী

আদমদীঘিতে নাশকতা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, আদমদীঘি (বগুড়া)

বগুড়ার আদমদীঘি সদরে নাশকতা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা তোহাবিন আলম তোহাকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার সন্ধ্যায় তাকে উপজেলার কোমারপুর চারমাথা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তোহা উপজেলার কোমারপুর গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে ও ছাতিয়ানগ্রাম ইউপির ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, গত ৪ আগস্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিরোধ করতে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ককটেল, পেট্রোল ও ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসের সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক তৈরি করে। এরপর হামলাকারীরা বিএনপি অফিসে ঢুকে ভাঙচুর ও আসবাবপত্রে আগুন দেয়। এ ঘটনায় গত ২৫ আগস্ট রাতে ১২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত মোট ২৫০ জনের নামে নাশকতা মামলা দায়ের হয়। সেই মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা তোহা বিন আলমকে গ্রেপ্তার করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃত তোহা বিন আলমকে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

রামেক ছিল স্বৈরাচারবিরোধী আন্দোলনের ক্যান্টনমেন্ট

রূপপুরে থেকে যুক্ত হলো ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

বাগাতিপাড়ায় গ্রামীণ ব্যাংকের প্রধান ফটকে পেট্রোল বোমা নিক্ষেপ

সিরাজগঞ্জে ট্রাকচাপায় দলিল লেখকসহ দুই পথচারী নিহত

স্বামী ও সন্তান হারানোর পর ক্যানসারের সঙ্গে লড়ছেন জুলাই শহীদ রনির মা

নাসার গবেষণাগারে মহাকাশের রহস্য উন্মোচনে কাজ করছেন ঈশ্বরদীর মাহমুদা

দিনাজপুর সীমান্তে নিরাপত্তা জোরদারে সতর্ক অবস্থানে বিজিবি

সিরাজগঞ্জে ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, যুবকের যাবজ্জীবন

নাশকতা পরিকল্পনার অভিযোগে ইউনিয়ন আ.লীগ সভাপতি গ্রেপ্তার

আত্রাইয়ে শিয়ালের কামড়ে আহত ৭