হোম > সারা দেশ > রাজশাহী

কাজিপুরে সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষক নিহত

উপজেলা প্রতিনিধি, কাজিপুর (সিরাজগঞ্জ)

সিরাজগঞ্জের কাজিপুরে বৃহস্পতিবার সকালে সড়ক দুর্ঘটনায় আমির হোসেন বাবু নামের এক প্রধান শিক্ষক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি রাত নয়টার দিকে মৃত্যুবরণ করেন। খবরটি নিশ্চিত করেছেন নিহতের পুত্র বুলবুল ইসলাম। আমির হোসেন বাবু উপজেলার পশ্চিম খুকশিয়া গ্রামের মৃত আজিত তালুকদারের পুত্র ও বেলতৈল ইআর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

জানা যায়, বৃহস্পতিবার সকাল নয়টার দিকে রৌহাবাড়ি চারমাথা নামক স্থানে সোনামুখী থেকে যাত্রীবোঝাই একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা নির্জনা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি উল্টে দুমড়ে-মুচড়ে যায়। এতে বাবুসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন এসে গুরুতর আহতদের উদ্ধার করে।

সিরাজগঞ্জে নদীর পাশ থেকে অটোভ্যান চালকের লাশ উদ্ধার

ইজিবাইকে গলায় ওড়না পেঁচিয়ে আলিম পরীক্ষার্থীর মৃত্যু

নওগাঁয় চার হত্যাকাণ্ড: ভাগিনা আটক, তিনজন পুলিশ হেফাজতে

রাজশাহী নার্সিং কলেজে তালা মেরে শিক্ষার্থীদের কর্মসূচি

সিরাজগঞ্জে বালু উত্তোলনে যমুনার তীর সংরক্ষণ এলাকায় ভাঙন

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে চিকিৎসাসেবা ব্যাহত

রাজশাহীতে লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন

নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যা

দিনে তিনবার তেল সংগ্রহ, যুবকের কারাদণ্ড