হোম > সারা দেশ > রাজশাহী

সঠিক নেতা নির্বাচিত করুন তাহলে দুর্দিনে পালাবে না: মাসুদ খন্দকার

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

জেলা বিএনপির সদস্য সচিব ও পাবনা-৩ আসনের (ভাঙ্গুড়া,ফরিদপুর ও চাটমোহর) ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার বলেছেন, সঠিক নেতা নির্বাচিত করুন তাহলে দুর্দিনে পালাবে না। এমন নেতা নির্বাচন করবেন না যারা আপনাদের পাশে থাকবে না।

পার-ভাঙ্গুড়া ইউনিয়ন দ্বি-বার্ষিক কাউন্সিলে শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নেতৃবৃন্দকে সতর্ক করে তিনি বলেন যে, সঠিক নেতা নির্বাচন করা প্রয়োজন, যারা কর্মীদের পাশে থাকবে, দুদিনের সম্পর্ক বা উপহার দ্বারা প্রভাবিত হবে না। তিনি বলেন, ‘বিগত ১৫ বছরে কে আপনাদের পাশে ছিলেন, তা বিবেচনা করে নেতা নির্বাচন করুন। ভুল নেতা নির্বাচিত করলে কর্মীদেরই দুঃখ পোহাতে হবে।’

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবুল হোসনে সরকার, উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নূর মোজাহিদ স্বপন। বক্তব্য রাখেন সদস্য সচিব জাফর ইকবাল হিরোক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান লিটন, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল ইসলাম প্রমুখ।

ভোটগ্রহণ বেলা ৩:৩০ থেকে ৫:৩০ পর্যন্ত অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জে নদীর পাশ থেকে অটোভ্যান চালকের লাশ উদ্ধার

ইজিবাইকে গলায় ওড়না পেঁচিয়ে আলিম পরীক্ষার্থীর মৃত্যু

নওগাঁয় চার হত্যাকাণ্ড: ভাগিনা আটক, তিনজন পুলিশ হেফাজতে

রাজশাহী নার্সিং কলেজে তালা মেরে শিক্ষার্থীদের কর্মসূচি

সিরাজগঞ্জে বালু উত্তোলনে যমুনার তীর সংরক্ষণ এলাকায় ভাঙন

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে চিকিৎসাসেবা ব্যাহত

রাজশাহীতে লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন

নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যা

দিনে তিনবার তেল সংগ্রহ, যুবকের কারাদণ্ড