হোম > সারা দেশ > রাজশাহী

মাকে মারধর-নির্যাতনের ভিডিও ভাইরাল, ছেলে-পুত্রবধূসহ আটক ৫

স্টাফ রিপোর্টার, পাবনা

‎পাবনার সাঁথিয়া উপজেলার হাঁপানিয়ায় রামচন্দ্রপুর গ্রামে মাকে মারপিটের ঘটনা ফেসবুকে ভাইরাল হওয়ায় ছেলে ও পুত্রবধূসহ ৫ জনকে আটক করেছে যৌথ বাহিনী।

‎শনিবার (৩০ আগস্ট) রাত ৮টার দিকে হাঁপানিয়া রামচন্দ্রপুরের নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় বৃদ্ধার মেয়ে আম্বিয়া খাতুন বাদী হয়ে রাতেই সাঁথিয়া থানায় ৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন।

‎আটককৃতরা হলেন ছেলে নজরুল ইসলাম( ৪০), পুত্রবধূ সোনালী খাতুন (৩৫), নজরুলের দুই শ্যালক মো. টিপু মিয়া (২৫) ও মো. মিনার হোসেন (৩০), শ্যালিকা মুর্শিদা খাতুন (২৮)।

‎ভাইরাল হওয়া ফেসবুক ভিডিও থেকে দেখা যায়, প্রথমে বৃদ্ধ শাশুড়ি কাঞ্চন খাতুনকে (৭৫) পুত্রবধূ সোনালী মাটিতে ফেলে মারপিট করছে। দ্বিতীয় দফায় পুত্র নজরুল ইসলাম মাকে অনেকক্ষণ গলা টিপে ধরে। একপর্যায়ে ছেলে মাকে তুলে মাটিতে আছাড় মেরে ফেলে দিয়ে লাথি মেরে হত্যার চেষ্টা করে। মা চিৎকার করে কান্না করলেও ভিডিওতে কাউকে এগিয়ে আসতে দেখা যায়নি। লোমহর্ষক এ ঘটনাটি ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। কমেন্টে তাদের অমানুষ দাবি করে দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি করা হচ্ছে।

‎সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, বৃদ্ধ মাকে মারপিটের ঘটনাটি সামাজিকমাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। এ ঘটনায় ছেলে ও পুত্রবধূসহ ৫ জনকে আটক করে নিয়ে আসছি। গত রাতে মেয়ে আম্বিয়া খাতুন বাদী হয়ে তাদের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করেছেন। রোববার (৩১ আগস্ট) আদালতের মাধ্যমে তাদের পাবনা কারাগারে পাঠানো হবে।

‎সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না বলেন, মাকে মারপিটের ঘটনা ফেসবুকে ছড়িয়ে পড়লে পুলিশ শনিবার সন্ধ্যায় ঘটনাস্থলে গেলে স্থানীয়রা সমস্যা সৃষ্টি করে। পরে সেনাবাহিনীর সহায়তায় অভিযুক্তদের আটক করা হয়।

মাদকসেবীদের তালিকা চাই: এমপি আব্দুল আজিজ

মেগা প্রকল্প হবে, মেগা দুর্নীতি নয়: জিএম সিরাজ

আগুনে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের পাশে জামায়াতের এমপি মিজানুর

সীমান্ত থেকে দুর্লভ কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

কণ্ঠ নকল করে প্রতারণা, ২১ লাখ টাকাসহ স্বামী-স্ত্রী আটক

নদীতে মাছ ধরার সময় ৫০ রাউন্ড গুলি উদ্ধার

চাটমোহরে কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের ইফতার মাহফিল, বিক্ষোভ

নওগাঁয় মুকুলে ছেয়ে গেছে আমবাগান, ভালো ফলনের প্রত্যাশা মালিকদের

সরকারি কর্মকর্তাদের কাছে উন্নয়নে সহায়তা চাইলেন এমপি মিলটন

আমি দলমত-নির্বিশেষে সবার এমপি হয়ে কাজ করতে চাই : মোস্তাফিজুর রহমান