হোম > সারা দেশ > রাজশাহী

হাতির পিঠে চড়ে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়

উপজেলা প্রতিনিধি, ধামইরহাট (নওগাঁ)

নওগাঁর ধামইরহাটে চাকরি জীবনের শেষ দিনে এসে এক প্রধান শিক্ষককে হাতির পিঠে চড়ে রাজকীয় বিদায় দিয়েছেন সাবেক শিক্ষার্থীরা। সুন্দরভাবে সাজানো একটি হাতির পিঠে করে তাকে বাড়িতে পৌঁছে দেয়া হয়। উৎসবমুখর পরিবেশে হাতির পেছনে শিক্ষকের বিদায় র‌্যালিতে অংশগ্রহণ করেন বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ এলাকাবাসী।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকালে রাজশাহী বিভাগের অন্যতম ও নওগাঁ জেলায় বারবার প্রথম স্থান অর্জনকারী ধামইরহাট উপজেলার ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান চকময়রাম মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খেলাল-ই রব্বানীকে এভাবে বিদায় জানানো হয়। অবসরে যাওয়া প্রধান শিক্ষক ধামইরহাট পূর্ব বাজারে নিজস্ব বাড়িতে থাকতেন। প্রধান শিক্ষকের এমন রাজকীয় বিদায় দেখার জন্য স্কুল থেকে বাড়ি পর্যন্ত রাস্তার দুইপাশে ভিড় জমান শত শত নারী পুরুষ। এর আগে সকালে সাবেক শিক্ষার্থীদের আয়োজনে তাকে বিদায় জানানো হয় বিদ্যালয় প্রাঙ্গণে।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান শিক্ষক এসএম খেলাল-ই রব্বানী জানান, জেলার পাশাপাশি সারা দেশে আমাদের বিদ্যালয়ের সুনাম রয়েছে। আমি অবসরে চলে যাচ্ছি। আমার চলে যাবার পরে আপনারা যারা বিদ্যালয়ের দায়িত্বে থাকবেন, প্রতিষ্ঠানের প্রতি খেয়াল রাখবেন। এ কথা বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি।

বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ধামইরহাট এমএম সরকারি ডিগ্রি কলেজের প্রদর্শক হারুন আল রশীদ জানান, এসএম খেলাল-ই রব্বানী স্যার ১৯৮৭ সালে বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। পরে তিনি ২০০১ সালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করেন। চলতি বছরের ৬ সেপ্টেম্বর তার কর্মজীবনের শেষ দিন। স্যারের অবসর জীবনে সুস্থতা ও সফলতা কামনা করেন তিনি।

সাবেক শিক্ষার্থী মুমিনুল ইসলামের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ আব্দুল্লাহ আল মামুন, অ্যাকাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপার সম্পাদক আলমগীর কবির, দাতা সদস্য ও সাবেক অধ্যক্ষ আবদুল গণি মণ্ডল, প্রতিষ্ঠাতা সদস্য তাইমুর রহমানসহ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

লাশ উদ্ধারে গিয়ে স্থানীয়দের হামলার শিকার পুলিশ

তানোরে ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

কাজিপুরে গাছে ধাক্কা লেগে ট্রাক চালক নিহত

ছাত্রদল-যুবদলের ৯ নেতার জন্য দুঃসংবাদ

ধুনটে নাতির লাঠির আঘাতে দাদা নিহত, নাতি গ্রেপ্তার

নওগাঁয় স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা

রাজশাহীতে আ. লীগ কার্যালয়কে ‘মুজিব পাবলিক টয়লেট’ ঘোষণা

প্রেমের টানে ঈশ্বরদীতে প্রেমিক, তরুণ-তরুণীকে গাছে বেঁধে রাখলো এলাকাবাসী

ছেলেকে নকল দুধ তৈরিতে সহায়তা, মাকে ২০ হাজার টাকা জরিমানা

ইবি শিক্ষিকা রুনা হত্যার প্রতিবাদে রাবিতে মানববন্ধন