হোম > সারা দেশ > রাজশাহী

ঈশ্বরদী পৌর এলাকায় ধানক্ষেত থেকে লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

পাবনার ঈশ্বরদী পৌর এলাকায় ধানক্ষেতে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (৫ অক্টোবর) সকাল ৮টার দিকে পৌর শহরের বেনারসি পল্লির পাশে একটি ধানক্ষেত থেকে সিরাজুল ইসলামের (৫০) লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত সিরাজুল ইসলাম ঈশ্বরদী পৌর এলাকার ফতেমোহাম্মদপুর প্রামাণিকপাড়ার মৃত কেটি আহমেদের ছেলে। বাড়ি থেকে মাত্র আধা কিলোমিটার দূরে তার লাশটি পাওয়া যায়। লাশের পাশেই একটি ব্যাগভর্তি কাঁচা কলা ও স্যান্ডেল পড়ে থাকতে দেখা যায়।

নিহতের বোন রাশেদা বেগম জানান, রাতে খাওয়া-দাওয়া শেষে প্রায় রাত ১০টার দিকে ভাই ঘুমাতে যান। এরপর থেকে আর তার খোঁজ পাওয়া যায়নি। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে জানতে পারি ধানক্ষেতে তার লাশ পড়ে রয়েছে।

এ বিষয়ে ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন বলেন, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিনি নির্দিষ্ট কোনো পেশার সঙ্গে যুক্ত ছিলেন না, ভবঘুরে প্রকৃতির মানুষ ছিলেন। প্রায় ১২ বছর আগে তার স্ত্রী মারা যান। তার ১৫ বছর বয়সী প্রতিবন্ধী একটি ছেলে রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করে মারা যেতে পারেন।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নুর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এদিকে ধানক্ষেতে লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। অনেকেই ঘটনাস্থলে ভিড় জমায়। স্থানীয়দের দাবি, ঘটনাটি রহস্যজনক হওয়ায় সঠিক তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করা জরুরি।

মাদ্রাসা ছাত্রকে তুলে নিয়ে রাতভর নির্যাতন, ভিডিও ধারণ

ধামইরহাটে আদিবাসী স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

শেরপুর প্রেস ক্লাবের দায়িত্বে আকরাম ও কামাল

ইমামের নেতৃত্বেই ন্যায়-ইনসাফের সমাজ গড়ে উঠবে: মসজিদ মিশন সেক্রেটারি

সিরাজগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে চালক নিহত

নওগাঁয় মিতু হত্যার ৪০ দিন পর রহস্য উদঘাটন, আটক ৪

রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

সিরাজগঞ্জে স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

বগুড়ায় ৪৯৬ নারী পেলেন ফ্যামিলি কার্ড

বিএনপি নেতাকে ছাত্রদল নেতা বানিয়ে বহিষ্কারের অভিযোগ