হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

রাজশাহী অফিস

রাজশাহীর পবা উপজেলার বাগসারা মোড় এলাকায় ধানখেত থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৯টার দিকে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। তবে লাশের পরিচয় সনাক্ত হয়নি এখনো। ময়না তদন্ত হবে আগামীকাল।

স্থানীয়রা জানান, নিহত নারীর শরীরে কোনো পোশাক ছিল না। তাদের ধারণা, তাকে ধর্ষণের পর হত্যা করে ধানখেতে ফেলে রাখা হয়েছে।

এ বিষয়ে পবা থানার ডিউটি অফিসার জানান, এখন পর্যন্ত মৃতের পরিচয় সনাক্ত করতে পারেননি না তারা। লাশ মর্গে রয়েছে। আগামীকাল ময়না তদন্ত করে হবে।

ধর্ষণের কোনো আলামত পেয়েছেন কি এমন প্রশ্নের উত্তর তিনি বলেন, অনেকেই বলছে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। তবে এখন পর্যন্ত আমরা নিশ্চিতভাবে কিছুই বলতে পারছি না। ময়না তদন্তের প্রতিবেদন এবং অন্যান্য তদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে।

জমি নিয়ে বিরোধে ভ্যানচালক হত্যা, গ্রেপ্তার ৫

খালেদা জিয়ার মাগফেরাত কামনায় ছাত্রদলের ইফতার সামগ্রী বিতরণ

রায়গঞ্জে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

রাবিতে খালেদা জিয়ার আত্মার মাগফেরাতে দোয়া ও ইফতার মাহফিল

সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত, অরোধ ও অগ্নিসংযোগ

বিএনপির দুই কর্মী হত্যায় সহযোগীসহ প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

ক্যাপ্টেন পরিচয়ে জমি দখলের অভিযোগ, বিচার চেয়ে মানববন্ধন

অটোপাশ নয়, পড়াশোনা করেই পাস করতে হবে: আব্দুল আজিজ

চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল, প্রতিবাদে মানববন্ধন

প্রধানমন্ত্রীর বগুড়া সফর স্থগিত