হোম > সারা দেশ > রাজশাহী

পদ্মায় অবৈধ মাটি কাটার সময় পুলিশের অভিযান, জব্দ ভেকু-ট্রাক

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

পাবনার ঈশ্বরদীর লক্ষীকুন্ডা ইউনিয়নের পদ্মা নদীর কালীতলা এলাকায় রাতের আঁধারে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে থানা পুলিশ। রোববার রাত ১০টার দিকে পরিচালিত এ অভিযানে একটি ভেকু (এক্সকাভেটর) ও একটি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে। তবে ঘটনাস্থলে চালক না থাকায় তাৎক্ষণিকভাবে যানবাহন দুটি থানায় নেওয়া সম্ভব হয়নি।

ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) মো. মুকুল হোসেন, এসআই মো. আব্দুল লতিফ ও এসআই মো. আব্দুল আজিজসহ কয়েকজন সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং পুলিশের একটি দল এ অভিযানে অংশ নেয়।

স্থানীয় বাসিন্দারা জানান, ঈশ্বরদীর প্রভাবশালী এক রাজনৈতিক নেতার ভাতিজা পরিচয়ে একটি চক্র দীর্ঘদিন ধরে ওই এলাকায় রাতের আঁধারে অবৈধভাবে মাটি কেটে আসছে। রবিবার রাতেও মাটি কাটার সময় এলাকাবাসী সরকারি জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়।

অভিযানে অংশ নেওয়া ঈশ্বরদী থানার এসআই মো. আব্দুল লতিফ জানান, জব্দ করা ভারী যানবাহন দুটি বর্তমানে ঘটনাস্থলেই রয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনার অপেক্ষায় রয়েছেন তাঁরা। তাঁদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান জানান, ৯৯৯ নম্বরে এলাকাবাসীর ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিরা যানবাহনের চালকসহ পালিয়ে যায়। ভেকু ও ড্রাম ট্রাক দুটি জব্দ করা হয়েছে এবং সেগুলো থানায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে।

রাজশাহীতে আদালত চত্বরে আইনজীবীকে মারধর

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী