হোম > সারা দেশ > রাজশাহী

রাকসু নির্বাচন: ২৫টি বাসে ৭ ধাপে ক্যাম্পাসে আসছেন শিক্ষার্থীরা

প্রতিনিধি, রাবি

রাকসু নির্বাচনে ভোট দিতে আজ সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যবস্থাপনায় ২৫টি বাসে করে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসছেন। ইতোমধ্যে রাজশাহী শহর ও আশপাশ থেকে দুটি বাস ক্যাম্পাসে পৌঁছেছে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর জানিয়েছে, সকাল ৭টা, ৮টা, ৯টা ও দুপুর ১২টা, ২টায়, সর্বমোট ৬টি ট্রিপে শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করবে বাস।

প্রশাসন জানিয়েছে, ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে ৬টি ধাপে শিক্ষার্থীদের হলে ও ভোটকেন্দ্রে আনার ব্যবস্থা করা হয়েছে। সকাল থেকেই রাজশাহীর বিভিন্ন স্থান থেকে বাসগুলো নির্ধারিত রুটে শিক্ষার্থীদের বহন করছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. মো. আব্দুর রাজ্জাক সরকার বলেন, “অনাবাসিক শিক্ষার্থীদের ভোটে অংশ নিতে যাতে কোনো অসুবিধা না হয়, সে জন্য আমরা ২৫টি বাস চালু করেছি। শিক্ষার্থীদের ক্যাম্পাসে আনা হচ্ছে সাত ধাপে, যাতে ভিড় ও বিশৃঙ্খলা না হয়। বিকাল ৪টা থেকে সবাই আবার ফিরতে পারবেন। ৪টা ও ৬টায় দুইটা বাস ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের নিয়ে গন্তব্যে যাবে।

তিনি আরও বলেন, প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ও সহায়তা নিশ্চিত করা হয়েছে। দীর্ঘ ৩৫ বছর পর আজ (বুধবার) অনুষ্ঠিত হচ্ছে রাকসু নির্বাচন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে একযোগে ভোটগ্রহণ চলবে।

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম