হোম > সারা দেশ > রাজশাহী

বাস চাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, আহত ৪

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল

সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে মুলিবাড়ী চেকপোস্ট এলাকায় বাসের চাপায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার সন্ধ্যার পর এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন—সিরাজগঞ্জ সদর উপজেলার বাঐতারা গ্রামের শফিকুল ইসলাম (৪৫), তার স্ত্রী সুমনা বেগম (৩৫) এবং শফিকুলের বোন লাকী (৩০)।

আহতরা হলেন—রঙ্গিলা বেগম (৬০), ভ্যানচালক নুরুল ইসলাম (৪৬), জুবায়দা খাতুন (২৭) ও রাইসা মনি (৭)। তারা বর্তমানে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, শফিকুল ইসলাম তার পরিবারের সদস্যদের নিয়ে ভ্যানে করে পার্শ্ববর্তী মাইঝাইল গ্রামে মামাশ্বশুর বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন। পথে যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কে ঢাকাগামী একটি বাস তাদের ভ্যানটিকে পেছন দিক থেকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. ফয়সাল আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত সাড়ে ৮টার দিকে দুইজনের মরদেহ মর্গে রাখা হয়েছে এবং আহত চারজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকেই একজনের লাশ পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে গেছেন বলে স্বজনেরা জানিয়েছেন।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, "মুলিবাড়ী চেকপোস্ট এলাকায় অজ্ঞাতনামা একটি বাস ৭ যাত্রীসহ একটি অটোভ্যানকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে চালকসহ সব ভ্যানযাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।"

সিংড়ায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে জ্বালানি লোডিংয়ের লাইসেন্স প্রদান

পুঠিয়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যা, ঘাতক আটক

বগুড়ায় অবৈধ মজুতের ডিজেল জব্দ করে কৃষকের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি

শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশু পাবে হামের টিকা

রায়গঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

পোরশায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাশেদ, সা.সম্পাদক শহিদুল

রাজশাহী মেডিকেলে হাম উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১

রাষ্ট্রদ্রোহ মামলায় ভাঙ্গুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

গোমস্তাপুরে তেলের মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ, জরিমানা ৫০ হাজার