হোম > সারা দেশ > রাজশাহী

কালীগঞ্জে জামায়াতে ইসলামীর আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প

উপজেলা প্রতিনিধি, কালীগঞ্জ (ঝিনাইদহ)

ঝিনাইদহ কালীগঞ্জে জামায়াতে ইসলামের আয়োজনে প্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার কালীগঞ্জ উপজেলার তেঘরীহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়।

উপজেলার কোলা ইউনিয়নের আমির মোক্তার হোসেনের নেতৃত্বে ৪ জন চিকিৎসক নারী ও শিশুরোগ, চর্মরোগ, ডায়াবেটিস, রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তের চাপ পরীক্ষাসহ একাধিক চিকিৎসা দেয়া হয়। দিনব্যাপী এই মেডিক্যাল ক্যাম্পে প্রায় সাড়ে ৪০০ জনের ও বেশি রোগী বিনামূল্যে চিকিৎসা গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবু তালিব। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা তারবিয়াত সেক্রেটারি মাওলানা ওলিউর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন কোলা ইউনিয়ন সেক্রেটারি অধ্যাপক মাওলানা শহিদুল ইসলাম, রেজাউল ইসলাম, মাস্টার সৌরভ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম