হোম > সারা দেশ > রাজশাহী

শেরপুর প্রেস ক্লাবের দায়িত্বে আকরাম ও কামাল

উপজেলা প্রতিনিধি, শেরপুর (বগুড়া)

বগুড়ার ঐতিহ্যবাহী শেরপুর প্রেসক্লাবের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শেরপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক বিজয়বাংলা পত্রিকার সম্পাদক ও দৈনিক নয়াদিগন্ত এবং করতোয়া পত্রিকার উপজেলা প্রতিনিধি আকরাম হোসাইন। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শাহ জামাল কামাল।

সোমবার সন্ধ্যায় শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংগঠনের বার্ষিক সাধারণ সভা শেষে নতুন এই কমিটি ঘোষণা করা হয়। নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি আব্দুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাওন, দপ্তর সম্পাদক আব্দুল ওয়াদুদ, সাহিত্য সম্পাদক জাহিদ হাসান এবং কার্যনির্বাহী সদস্য নিমাই ঘোষ, আইয়ুব আলী, জাহাঙ্গীর ইসলাম, তোফায়েল আহম্মেদ ও আপেল মাহমুদ আশকারী।

নবনির্বাচিত সভাপতি আকরাম হোসাইন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, শেরপুর প্রেসক্লাব দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা করে আসছে। আমাকে এই দায়িত্ব দেওয়ায় সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন ও অধিকার আদায়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।

সাধারণ সম্পাদক শাহ জামাল কামাল বলেন, ঐতিহ্যবাহী এই সংগঠনের সুনাম অক্ষুণ্ন রাখতে আমরা সর্বদা সচেষ্ট থাকব। হলুদ সাংবাদিকতা পরিহার করে সমাজের দর্পণ হিসেবে শেরপুর প্রেসক্লাব তার কার্যক্রম চালিয়ে যাবে।

এদিকে নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। জানা গেছে, নতুন এই কমিটি আগামী দুই বছরের জন্য সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে।

‘এক পাও সরবো না’- বিএসএফকে বিজিবির কড়া হুঁশিয়ারি

দেয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইন ঠেকাল বিজিবি

পাবনার জন্য ১৮০০ কোটি টাকার মেগা প্রকল্প, ব্যাপক উন্নয়নের আশা স্থানীয়দের

ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশসেরা রাবি

রাজশাহীতে বাড়ছে এইচআইভি সংক্রমণ, অধিকাংশই সমকামী

গুরুদাসপুরের চলনবিলে সাউন্ড সিস্টেমসহ চার নৌকা আটক

ভাড়া বাসায় তরুণীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, তিন শিক্ষার্থী গ্রেপ্তার