হোম > সারা দেশ > রাজশাহী

লালপুরে অটোর ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, শিশু আহত

উপজেলা প্রতিনিধি, (লালপুর) নাটোর

নাটোরের লালপুরে অটোর ধাক্কায় মোল্লা বক্স নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আড়বাব ইউনিয়নের ছোট বিলশলিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোল্লা বক্স (৫৫) ওই গ্রামের মৃত শামসের আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে মোল্লা বক্স মুদি দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় স্থানীয় অটোচালক হান্টু মিয়ার ৩ বছর বয়সী ছেলে অটোর চাবি নিয়ে গাড়ির গিয়ার দিলে সামনের দিকে দ্রুতগতিতে মোল্লা বক্সকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তিন বছরের ওই শিশু রাব্বি আহত হয়। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটি খেলার ছলে অটোর চাবি ঘুরালে অনাকাঙ্ক্ষিত এ দুর্ঘটনা ঘটে।

সারিয়াকান্দিতে জমিজমা নিয়ে বিরোধে নিহত ১

লাশ উদ্ধারে গিয়ে স্থানীয়দের হামলার শিকার পুলিশ

তানোরে ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

কাজিপুরে গাছে ধাক্কা লেগে ট্রাক চালক নিহত

ছাত্রদল-যুবদলের ৯ নেতার জন্য দুঃসংবাদ

ধুনটে নাতির লাঠির আঘাতে দাদা নিহত, নাতি গ্রেপ্তার

নওগাঁয় স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা

রাজশাহীতে আ. লীগ কার্যালয়কে ‘মুজিব পাবলিক টয়লেট’ ঘোষণা

প্রেমের টানে ঈশ্বরদীতে প্রেমিক, তরুণ-তরুণীকে গাছে বেঁধে রাখলো এলাকাবাসী

ছেলেকে নকল দুধ তৈরিতে সহায়তা, মাকে ২০ হাজার টাকা জরিমানা