হোম > সারা দেশ > রাজশাহী

কাজিপুরে কৃষকের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, কাজিপুর (সিরাজগঞ্জ)

সিরাজগঞ্জের কাজিপুরে ধানক্ষেত থেকে সবুর মিয়া (৪৬) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের কবিহার পশ্চিমপাড়া এলাকার একটি ধানক্ষেতে লাশটি দেখতে পান স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করেছেন কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম। ডিবি পুলিশের একটি দলও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সবুর মিয়া উপজেলার বরশিভাঙ্গা গ্রামের মৃত মাজেম মণ্ডলের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন। দীর্ঘদিন ধরে স্ত্রী ও সন্তান নিয়ে তিনি উপজেলার পশ্চিম খুকশিয়ায় শ্বশুরবাড়িতে থাকতেন।

স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় বরশিভাঙ্গা-কবিহার সড়কের পাশের নির্জন এলাকার একটি ধানক্ষেতে লাশটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করেন।

নিহতের শ্যালক মজনু মিয়া বলেন, 'সবুরের ভাইদের সঙ্গে তার বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে। সে কারণে স্ত্রী ও সন্তান নিয়ে আমাদের বাড়িতে থাকতেন তিনি। এখানে থেকে বরশিভাঙ্গায় তার জমিজমা আবাদ করতেন। মাঝে মধ্যে বাড়িতে গেলেও রাতে প্রতিবেশীদের কাছে থাকতেন।'

তিনি আরও বলেন, 'গতকাল সকালে জমিতে আবাদ করার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি সবুর। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। আজ ধানক্ষেতে তার লাশ পাওয়া গেলো।’

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, সন্ধ্যায় কেউ একজন ফোন দিয়ে বলে লাশ পাওয়া গেছে। পরে আমরা উদ্ধার করি। লাশ দেখে সন্দেহজনক মনে হয়েছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

সিরাজগঞ্জে নদীর পাশ থেকে অটোভ্যান চালকের লাশ উদ্ধার

ইজিবাইকে গলায় ওড়না পেঁচিয়ে আলিম পরীক্ষার্থীর মৃত্যু

নওগাঁয় চার হত্যাকাণ্ড: ভাগিনা আটক, তিনজন পুলিশ হেফাজতে

রাজশাহী নার্সিং কলেজে তালা মেরে শিক্ষার্থীদের কর্মসূচি

সিরাজগঞ্জে বালু উত্তোলনে যমুনার তীর সংরক্ষণ এলাকায় ভাঙন

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে চিকিৎসাসেবা ব্যাহত

রাজশাহীতে লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন

নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যা

দিনে তিনবার তেল সংগ্রহ, যুবকের কারাদণ্ড