হোম > সারা দেশ > রাজশাহী

চাটমোহরে জামায়াত নেতাদের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ

টেন্ডার দ্বন্দ্বে মামলা

উপজেলা প্রতিনিধি, চাটমোহর (পাবনা)

হাটবাজার ইজারার দরপত্র দাখিলকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে পাবনার চাটমোহর উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. হাবিবুর রহমানকে মারধর এবং দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ দায়েরের প্রতিবাদে রোববার এ কর্মসূচি পালন করা হয় বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

রোববার সকাল ১১টার দিকে চাটমোহর পৌর সদরের নতুন বাজার এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিল শেষে আয়োজিত পথসভায় উপজেলা, পৌর ও ইউনিয়ন শাখার নেতারা বক্তব্য দেন। বক্তারা অভিযোগ করেন, একটি কুচক্রী মহল ও সরকারি দলের কিছু নেতাকর্মী বিভিন্নভাবে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মারধর ও ভয়ভীতি প্রদর্শন করছেন। তারা প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রতিকার দাবি করেন।

বক্তারা বলেন, দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য জানা যায়নি।

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

গোমানী নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

বিদ্যালয়ের পাশে তেলের ডাম্পিং পয়েন্ট, দুই লাখ টাকা জরিমানা

বগুড়ায় ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

বিএনপি সব সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে: দুলু

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

নওগাঁয় এনসিপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জমি লিখে দেওয়ার পরও বাবা-মাকে নির্যাতনের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের নোম্যান্সল্যান্ডেই সেই ২৮ জন

সিরাজগঞ্জে বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩