হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়া- ৭ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

উপজেলা প্রতিনিধি, গাবতলী (বগুড়া)

বগুড়া- ৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষে সোমবার দুপুর একটায় গাবতলী উপজেলা রিটার্নিং ও নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান দপ্তর থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

এ সময় বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালু, গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিলটন, শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাইন, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. এনামুল হক নতুন, থানা বিএনপির সদস্য ও সাবেক পৌরসভার মেয়র মো. সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম পিন্টু।

সহকারী কমিশনার ভূমি মো. আব্দুর রইফ, নির্বাচন অফিসার মো. আনিসুর রহমান উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র উত্তোলনের পুর্বে স্থানীয় শহীদ মিনারে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাজশাহী নার্সিং কলেজে তালা মেরে শিক্ষার্থীদের কর্মসূচি

সিরাজগঞ্জে বালু উত্তোলনে যমুনার তীর সংরক্ষণ এলাকায় ভাঙন

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে চিকিৎসাসেবা ব্যাহত

রাজশাহীতে লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন

নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যা

দিনে তিনবার তেল সংগ্রহ, যুবকের কারাদণ্ড

কিছু রাজনৈতিক দল শুধু সংবিধান ইস্যু সামনে আনছে

সংরক্ষিত নারী আসনে ওরাওঁ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মনোনয়ন পেলেন আন্না মিঞ্জ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন সুরাইয়া জেরিন রনি