হোম > সারা দেশ > রাজশাহী

ধুনটে অপহৃত স্কুলছাত্রী ১৯ দিন পর উদ্ধার, বখাটে গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, ধুনট (বগুড়া)

বগুড়ার ধুনট উপজেলায় বিদ্যালয়ে থেকে বাড়ি ফেরার সময় রাস্তা থেকে অপহৃত স্কুলছাত্রীকে ১৯ দিন পর গাজীপুরের কাশিমপুর এলাকায় একটি বাসা থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় মূল অপহরণকারী সোহেল (২২) নামে এক বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২ নভেম্বর) দুপুর ২টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। সোহেল বগুড়ার শেরপুর উপজেলার খানপুর চরপাড়া গ্রামের মাসুদ রানার ছেলে। এছাড়া উদ্ধারকৃত স্কুলছাত্রীকে আদালতে হাজির করা হলে জবানবন্দি রেকর্ডের পর ভিকটিমকে তার মায়ের হেফাজতে দেওয়া হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ধুনট পৌর এলাকার অফিসার-পাড়ার এক কিশোরী (১৪) ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অষ্টম শ্রেণিতে লেখাপড়া করে। বিদ্যালয়ে যাতায়াতের পথে ওই ছাত্রীকে প্রেম প্রস্তাব দেয় সোহেল। কিন্তু সোহেলের প্রেমে সাড়া দেয়নি স্কুলছাত্রী। ভুক্তভোগী স্কুলছাত্রীর পরিবারের পক্ষ থেকে এ বিষয়টি সোহেলের পরিবারকে জানানো হয়। এতে ওই ছাত্রীর ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে সোহেল।

এ অবস্থায় ১২ অক্টোবর বিকেল ৪টায় বাড়ির উদ্দেশ্যে বিদ্যালয় থেকে বের হয়ে গেটের অদূরে মন্দিরের সামনের রাস্তায় পৌঁছলে সোহেল ও তার লোকজন ওই ছাত্রীকে অপহরণ করে সিএনজি চালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়। এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদি হয়ে বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করে। ওই মামলায় সোহেল সহ ৩জনকে আসামি করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে ধুনট থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার এসআই মোখলেছুর রহমান বলেন, তথ্য প্রযুক্তির মাধ্যমে শনিবার রাতে গাজীপুরের কাশিমপুর এলাকা থেকে স্কুলছাত্রীকে উদ্ধার ও আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের আদেশে ভিকটিমকে তার মায়ের জিম্মায় দেয়া হয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম