হোম > সারা দেশ > রাজশাহী

পৌরসভা-উপজেলায় প্রশাসক নিয়োগের পরিকল্পনা নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, পৌরসভা ও উপজেলা পরিষদে প্রশাসক নিয়োগের পরিকল্পনা নেই। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত স্থানীয় সরকারের যেসব প্রতিষ্ঠানে এডিসি, ইউএনওরা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে দিবো। সেই নির্বাচনে জনগণের ভোটে যারা নির্বাচিত হবে তারাই প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিত্ব করবেন।

বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে ব্রিজের এপ্রোচ সড়ক নির্মাণ তদারকি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, এপ্রোচ সড়ক না হওয়া জনগণের ৮ কোটি টাকায় নির্মিত এই ব্রিজটি কাজে আসছে না। এটি মাননীয় প্রধানন্ত্রীর নজরে আসার পর আমাকে সরেজমিনে পরিদর্শনের নির্দেশ দেন। একই সঙ্গে জনগণের চলাচল উপযোগী করতে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। সে লক্ষে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে ৭ সদস্যের কমিটি করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ প্রশাসক মো. হারুনুর রশীদ, সাবেক এমপি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক আবু সালেহ মুসাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

‘আমার বাবা যখন বেঁচে ছিল ...’ : জুলাই শহীদ কন্যা

একসঙ্গে তিন খাটিয়া, স্তব্ধ লালপুরের নগরকয়া

বগুড়ায় আত্মগোপনে থাকা স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন

জনগণকে দেওয়া সকল অঙ্গীকার পূরণে সরকার বদ্ধপরিকর : দুলু

আদমদীঘিতে অকটেনশূন্য চার ফিলিং স্টেশন, ভোগান্তিতে চালকরা

বিএনপিতে যোগ দিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত মুন্নার মৃত্যু

নাটোরে বালুবোঝাই ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

বেশি দামে জ্বালানি তেল বিক্রি, দোকানিকে জরিমানা ও তেল জব্দ

অপরাধ দমনে হটলাইন চালুর নির্দেশ প্রতিমন্ত্রী পুতুলের