হোম > সারা দেশ > রাজশাহী

ধামইরহাটে সীমান্তে ১৪ জনকে পুশইন করলো বিএসএফ

উপজেলা প্রতিনিধি, ধামইরহাট (নওগাঁ)

নওগাঁর ধামইরহাট সীমান্তে ফের শিশুসহ ১৪ বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা (বিএসএফ)। শুক্রবার ভোর রাতে ‍উপজেলার কালুপাড়া সীমান্ত এলাকার সাতআনা গ্রাম থেকে তাদের আটক করেন বিজিবির সদস্যরা। আটককৃতরা বাংলাদেশের নাগরিক এবং নড়াইল ও যশোর জেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিজিবি আরও জানান, কালুপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার রুপন চাকমার নেতৃত্বে একটি টহল দল শুক্রবার ভোরে সীমান্ত পিলার ২৭১/১-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতআনা গ্রামের একটি আমবাগানে বাংলাদেশি ১৪ জন নাগরিককে ঘোরাঘুরি করতে দেখে আটক করেন। আটককৃতরা হলেন মো. বাদশা মিয়া (২০), মো. ইমরান গাজী (৩৪), নাজমুল হাসান (২৪), বাবু শিকদার (১৭), নুপুর খানম (২২), মুনিয়া খাতুন (১৮), রাবেয়া শেখ (২৮), প্রিয়া শিকদার (২৬), ববিতা সিকদার (৩৫), দুলি বেগম (৪০) ও শিশু সুমা মোল্লা (০৪), রায়হান মোল্লা (৪), মোছা. আশিকা (৪), ফাতেমা শেখ (৭)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এরা কয়েক বছর আগে বিভিন্ন সময়ে সাতক্ষীরা ও বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। পরে মুম্বাই শহরে পুরুষ ৪ জন রাজমিস্ত্রি এবং মহিলা ৭ জন বাসাবাড়িতে কাজ শুরু করেন। সম্প্রতি মুম্বাই পুলিশ (সিআইডি) তাদের আটক করে।

৭ আগস্ট বালুরঘাট থানার মাধ্যমে সানাপাড়া বিএসএফ ১৪ জন বাংলাদেশিকে গাড়িযোগে নিয়ে এসে সীমান্ত পিলার ২৭১/১-এস-এর কাছ দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করে। পরে বিজিবির টহল দল তাদের আটক করে। আটককৃতদের ধামইরহাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

গোমানী নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

বিদ্যালয়ের পাশে তেলের ডাম্পিং পয়েন্ট, দুই লাখ টাকা জরিমানা

বগুড়ায় ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

বিএনপি সব সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে: দুলু

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

নওগাঁয় এনসিপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জমি লিখে দেওয়ার পরও বাবা-মাকে নির্যাতনের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের নোম্যান্সল্যান্ডেই সেই ২৮ জন

সিরাজগঞ্জে বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩